Supreme Court on Kunal: ‘তাঁরা আজ একটু দুঃখ পাবেন’, সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কুণাল ঘোষ

Supreme Court: আজ নিজের সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ পোস্ট করে লিখেছেন, "কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় তিন বিচারপতির বেঞ্চ আমার বিরুদ্ধে দোষী সাব্যস্তের যে রায় দিয়েছিল, সোমবার সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করে সেই রায়ের উপর স্থগিতাদেশ দিল।

Supreme Court on Kunal: তাঁরা আজ একটু দুঃখ পাবেন, সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কুণাল ঘোষ
সুপ্রিম স্বস্তি কুণালেরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2026 | 1:17 PM

নয়া দিল্লি: অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। এছাড়া আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম সহ আরও একাধিক আইনজীবীদের চেম্বার ঘেরাওয়ের অভিযোগ। সেই ঘটনায় জরিমানা করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই মামলায় এবার স্বস্তি পেলেন কুণাল। কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ।

আজ নিজের সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ পোস্ট করে লিখেছেন, “কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় তিন বিচারপতির বেঞ্চ আমার বিরুদ্ধে দোষী সাব্যস্তের যে রায় দিয়েছিল, সোমবার সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করে সেই রায়ের উপর স্থগিতাদেশ দিল। সেই সঙ্গে সংশ্লিষ্ট শিবিরকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম আইনজীবীর মাধ্যমে। আজ শুনানি ছিল।”

তিনি আরও বলেন, “আইনজীবী অয়ন চক্রবর্তী ও শাম্ব নন্দী সোমবার বিষয়টি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের বিবেচনায় আনেন। এরপরই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি ও নোটিস ইস্যুর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যে বা যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মামলা সাজিয়েছিলেন, তাঁরা আজ একটু দুঃখ পাবেন। আমি আদালত মানি। বিশেষ বেঞ্চের তিন বিচারপতিকে শ্রদ্ধা করি। কিন্তু তাঁদের রায়ে আমি ন্যায়বিচার পাইনি মনে করি। তাই সুপ্রিম কোর্টে গেছিলাম। আইনি লড়াই চলবে।”

আইনজীবী শম্ভু নন্দী বলেন, “কলকাতা হাইকোর্টে সুয়োমোটো মামলা হয়। তাতে কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করে ও সাজা শোনায়। আজ আমরা সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাই। সেই মামলায় স্থগিতাদেশ দেয়।”

মামলার ব্যাকগ্রাউন্ড

SSC-র শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বেআইনি ভাবে নিয়োগ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। মামলায় একাংশ চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে কোর্টে সওয়াল করেছিলেন বিকাশ। বিচারপতি ছিলেন বিশ্বজিৎ বসু। তিনি এই মামলায় নির্দেশ দিয়েছিলেন, কার নির্দেশে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে তা লিখিত জানাতে হবে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ। কুণালের নেতৃত্বে চাকরিপ্রার্থীরা শামীম-বিকাশদের ঘিরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। এরপরই আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই কুণালকে দোষী সাব্যস্ত করেছিল কলকাতা হাইকোর্ট।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us