AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Liquor Shops Closed: মুখ্যমন্ত্রী হয়েই পদক্ষেপ! বড় ধাক্কা খেল মদের দোকানগুলি

Vijay directs to shut Liquor shops: সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি মদের দোকান বন্ধ করতে হবে। দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনসাধারণের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

Liquor Shops Closed: মুখ্যমন্ত্রী হয়েই পদক্ষেপ! বড় ধাক্কা খেল মদের দোকানগুলি
প্রতীকী ছবিImage Credit: Pexel
| Updated on: May 12, 2026 | 11:51 AM
Share

চেন্নাই : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu CM Thalapathy Vijay) হয়েই একের পর এক পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। আগেই বিনামূল্য ২০০ ইউনিট বিদ্যুৎ (200 Units Electricity Free) দেওয়ার ঘোষণা করেছিলেন। একইসঙ্গে নারী সুরক্ষা নিয়েও বড় পদক্ষেপ করেন। এবার মদের দোকানগুলিতে তালা ঝুলিয়ে দিলেন বিজয়। মূলত, মন্দির ও স্কুল চত্বরে যেসব মদের দোকান রয়েছে, সেগুলিই বন্ধ করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে, তামিলনাড়ুতে ৭১৭টি মদের দোকান বন্ধ (Tamil Nadu Liquor Shops Shut) হতে চলেছে।

কী নির্দেশ দিল তামিলনাড়ু সরকার?

সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি মদের দোকান বন্ধ করতে হবে। দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনসাধারণের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। নির্দেশিকায় সরকারের তরফে আরও জানানো হয়েছে, “তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বর্তমানে রাজ্যে ৪,৭৬৫টি মদের দোকান পরিচালনা করে। যার মধ্যে ২৭৬টি মন্দিরের কাছে, ১৮৬টি দোকান শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি দোকান বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।”

জানা গিয়েছে, রাজ্যের রাজস্বের একটি বড় অংশ তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের মদ বিক্রি থেকে আসে। কিন্তু, তারপরেও দলমত নির্বিশেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, ২০২৫ সালে মোট রাজস্বের পরিমাণ ছিল ৪৮ হাজার কোটি টাকারও বেশি।

ইডি অ্যাকশন 

উল্লেখ্য, এপ্রিলের নির্বাচনের আগে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের দোকানগুলো ইডির নজরে ছিল। গত বছর, কর্পোরেশন এবং এর সহযোগী সংস্থাগুলোর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে রাজ্যজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছিল। ইডির আরও দাবি, মার্কেটিং কর্পোরেশনের কাজকর্মে একাধিক অসঙ্গতি ও বেনিয়ম রয়েছে। একা হাজার কোটি টাকার ‘হিসাব বহির্ভূত’ নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে দাবি ইডির। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে তামিলনাড়ুতে সরকার গঠন করেছে টিভিকে। সরকার গঠনের ম্যাজিক ফিগার ছিল ১১৮। কিন্তু, টিভিকে জিতেছিল মোট ১০৮টি আসনে। পরে কংগ্রেস ও বামেদের সমর্থন নিয়ে ১১৬-তে পৌঁছয় বিজয়ের দল। বাকি ছিল দু’টি আসনের। শেষপর্যন্ত ভিসিকে ও আইইউএমএল-এর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে যায় টিভিকে-র দল।

Follow Us