AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Factory Ammonia Gas Leak: রবিবার দুপুরে কারখানা ভরে গেল ঝাঁঝালো গন্ধে, বিষাক্ত গ্যাসে মৃত ৭, অসুস্থ অন্তত ৫৭ শ্রমিক

Tamil Nadu Factory Ammonia Gas Leak: হঠাৎ করেই শ্রমিকদের নাকে একটা ঝাঁঝালো গন্ধ এসে লাগে। এর কিছুক্ষণ পরই তাদের শ্বাসকষ্ট শুরু হয়। মাথা ঘোরাতে শুরু করে। কেউ কেউ বমি করতেও শুরু করেন। একে একে প্রচুর শ্রমিক অসুস্থ হয়ে পড়তেই বোঝা যায় যে বড় কোনও বিপদ ঘটেছে। সঙ্গে সঙ্গে শ্রমিকদের উদ্ধার করে কাছের হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়।

Factory Ammonia Gas Leak: রবিবার দুপুরে কারখানা ভরে গেল ঝাঁঝালো গন্ধে, বিষাক্ত গ্যাসে মৃত ৭, অসুস্থ অন্তত ৫৭ শ্রমিক
অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।Image Credit: ANI
| Updated on: Jun 21, 2026 | 6:13 PM
Share

 চেন্নাই: রবিবারে ভয়াবহ দুর্ঘটনা। কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক থেকে ভয়ঙ্কর পরিস্থিতি। বিষাক্ত গ্যাসে প্রাণ গেল কমপক্ষে সাতজন শ্রমিকের। অসুস্থ অন্তত ৫৭ জন শ্রমিক। সাতজন শ্রমিককে ভেন্টিলেটরকে রাখা হয়েছে।

ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায়। পেরিয়াপালম অঞ্চলে অবস্থিত সেন্ট পিটার্স অ্যান্ড পাল সিফুড এক্সপোর্ট ফেসিলিটি নামক একটি সি-ফুড প্রসেসিং ইউনিটে এ দিন অ্যামোনিয়া গ্যাস লিক হয়। এরপরই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকেন।

জানা গিয়েছে, হঠাৎ করেই শ্রমিকদের নাকে একটা ঝাঁঝালো গন্ধ এসে লাগে। এর কিছুক্ষণ পরই তাদের শ্বাসকষ্ট শুরু হয়। মাথা ঘোরাতে শুরু করে। কেউ কেউ বমি করতেও শুরু করেন। একে একে প্রচুর শ্রমিক অসুস্থ হয়ে পড়তেই বোঝা যায় যে বড় কোনও বিপদ ঘটেছে। সঙ্গে সঙ্গে শ্রমিকদের উদ্ধার করে কাছের হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক তদন্তে অনুমান, পরিমাপ করার ভাল্ভ বা মেজার ভাল্ভ থেকে অ্যামোনিয়া গ্য়াস লিক করেছে।

দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী বিজয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর বলেন, “তিরুভাল্লুর জেলায় কান্নিগাইপেয়ার গ্রামে চিংড়ি প্রসেসিং ফ্যাক্টরিতে মর্মান্তিক অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনায় অনেক শ্রমিকের প্রাণ গিয়েছে এবং অনেকের ক্ষতি হয়েছে। এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করি।”

Follow Us
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?