AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: হেলমেট ছাড়াই স্কুটিতে সাড়ে সাত কিমি গেলেন মমতা, কী পদক্ষেপ করতে পারে পুলিশ?

Mamata Banerjee Helmet Controversy: মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় তাঁর স্কুটিতে চেপে বাড়ি ফেরার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্কুটি চালাতে চালাতে উপাসনা স্লোগান দিচ্ছেন, 'স্টুডেন্টস ওয়ান্ট জাস্টিস।' আশপাশের বাইক আরোহীরাও এই দাবি জানাতে থাকেন। তাঁদের সঙ্গে মাঝে মাঝেই এক হাত তুলে মমতাও স্লোগান দেন। 

Mamata Banerjee: হেলমেট ছাড়াই স্কুটিতে সাড়ে সাত কিমি গেলেন মমতা, কী পদক্ষেপ করতে পারে পুলিশ?
হেলমেট ছাড়াই স্কুটিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 25, 2026 | 9:32 PM
Share

কলকাতা: পদ্মপুকুরের সিআইটি রোড থেকে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট। প্রায় সাড়ে ৭ কিমি রাস্তা। এই রাস্তা স্কুটির পিছনে বসে এলেন তিনি। কিন্তু, হেলমেট ছাড়াই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলমেট ছাড়া এই স্কুটিতে আসা নিয়ে বিতর্ক বেধেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এভাবে আইন ভেঙে হেলমেট ছাড়া স্কুটিতে সওয়ার হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। মমতার বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত বলে দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক, পুলিশ কী ব্যবস্থা নিতে পারে।

পুলিশ ও আদালতের অনুমতি না পেলেও শনিবার পদ্মপুকুরে অবস্থান করছিলেন তৃণমূল নেতা-কর্মীরা। সেখানে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তারপরই ওই স্কুটিতে চেপে পদ্মপুকুর থেকে কালীঘাটে নিজের বাড়িতে ফেরেন মমতা। স্কুটিটি চালাচ্ছিলেন তৃণমূলের আইটি সেলের দায়িত্বে থাকা উপাসনা চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় তাঁর স্কুটিতে চেপে বাড়ি ফেরার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্কুটি চালাতে চালাতে উপাসনা স্লোগান দিচ্ছেন, ‘স্টুডেন্টস ওয়ান্ট জাস্টিস।’ আশপাশের বাইক আরোহীরাও এই দাবি জানাতে থাকেন। তাঁদের সঙ্গে মাঝে মাঝেই এক হাত তুলে মমতাও স্লোগান দেন।

জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে স্কুটি চড়েছেন, তা তিলজলার মুশতাক আহমেদের নামে রেজিস্টার্ড। স্কুটির নম্বর WB 01B E4336। স্কুটিটির কোনও পেন্ডিং কেস নেই। প্রশ্ন উঠছে, বিনা হেলমেটে আরোহীকে নিয়ে যাওয়ায় কী পদক্ষেপ করতে পারে পুলিশ? জানা গিয়েছে, সহযাত্রীকে বিনা হেলমেটে চড়ানোর জন্য স্কুটি মালিক মুশতাক আহমেদের কাছে যেতে পারে মোটর ভেহিকেল আইনের ১২৮ ধারা অনুযায়ী জরিমানার নোটিস। এক্ষেত্রে জরিমানা ১০০০ টাকা। অন্যদিকে, সঠিক অনুমোদন ছাড়া স্কুটি চালানোর জন্য MV ACT 197 অনুযায়ী তৃণমূলের IT সেলের উপাসনা চৌধুরির কাছে ৫০০০ টাকা জরিমানার নোটিস যেতে পারে। লাইসেন্স না থাকলে পুলিশ গ্রেফতার করতেও পারে।

কী বলছে বিজেপি?

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ প্রকল্প চালু করে হেলমেট পড়ার পরামর্শ দিয়েছিলেন। এবং হেলমেট না পরলে জরিমানার নির্দেশ দিয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় সাড়ে সাত কিমি রাস্তা সম্পূর্ণ হেলমেটবিহীন অবস্থায় স্কুটি চেপে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর হেলমেট ছাড়া বাইকে সওয়ার হওয়া নিয়ে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “আইন ভাঙার জন্য অবিলম্বে তাঁর বিরুদ্ধে একটা মামলা করা উচিত। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। আইন কানুন ভুলে গিয়েছেন। উনি তো পুলিশমন্ত্রীও ছিলেন। কিন্তু, সাধারণ জ্ঞানও নেই। পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত।”

কী জবাব দিলেন উপাসনা?

তরুণজ্যোতির আক্রমণের জবাব দিয়ে উপাসনা বলেন, “দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে তো? সেই বিষয়টা আগে দেখা দরকার। আমি দেখেছিলাম, ইকোপার্কের বুকে হেলমেট ছাড়া হাই সিসি বাইক চালাচ্ছিলেন। আশপাশে অনেকে দৌড়চ্ছিলেন। তা নিয়ে যদি মামলা হয়ে থাকে, তারপর এই প্রশ্নের উত্তর আমি দেব। পুলিশ অনেক কথাই বলছে। এ জিনিস শুনতে আমাদের অত্যন্ত হাস্যকর লাগছে। এবং খারাপ লাগছে।”

Follow Us
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?