AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gaya Train Engine: মাঠের মধ্যে ইঞ্জিন, ট্রেন দিয়ে হবে জমি চাষ? তাজ্জব ব্যাপার

Gaya Train Engine: গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়, গয়ার রঘুনাথপুর গ্রামে বাসিন্দারা চমকে গিয়েছিলেন। মাঠের মধ্যে ট্রেনের ইঞ্জিন এল কোথা থেকে? উজিরগঞ্জ স্টেশন ও কোলনা হল্টের মধ্যে পড়ে ওই গ্রাম। ওই সন্ধ্যায় গ্রামবাসীরা হঠাৎ দেখেন, মাঠের মাঝে পড়ে রয়েছে একটি ইঞ্জিন। অনেকে বলছেন, ট্রেন দিয়েই নাকি চাষাবাদ করা হচ্ছে।

Gaya Train Engine: মাঠের মধ্যে ইঞ্জিন, ট্রেন দিয়ে হবে জমি চাষ? তাজ্জব ব্যাপার
মাঠের মধ্যে দাঁড়িয়ে রেলের ইঞ্জিন Image Credit: Twitter
| Updated on: Sep 15, 2024 | 6:42 PM
Share

নয়া দিল্লি: মাঠের মাঝে পড়ে রয়েছে একটি ট্রেনের ইঞ্জিন! অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলেন বিহারের গয়ার বাসিন্দারা। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়, গয়ার রঘুনাথপুর গ্রামে বাসিন্দারা চমকে গিয়েছিলেন। মাঠের মধ্যে ট্রেনের ইঞ্জিন এল কোথা থেকে? উজিরগঞ্জ স্টেশন ও কোলনা হল্টের মধ্যে পড়ে ওই গ্রাম। গ্রামের পাশ দিয়েই গিয়েছে রেল লাইন। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে লাইনচ্যূত হয় লোকোমোটিভ ইঞ্জিনটি। তারপর পাশের মাঠে পড়ে যায় ইঞ্জিনটি। তবে, এই ঘটনায় কারও হতাহতের খবর নেই।

জানা গিয়েছে, ইঞ্জিনটির সঙ্গে কোনও কোচ সংযুক্ত ছিল না। শুধুমাত্র ইঞ্জিনটিই লুপ লাইন ধরে গয়ার দিকে যাচ্ছিল। পথে রঘুনাথপুর গ্রামের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনে বাইরে চলে যায় এবং লাইনের পাশের মাঠে পড়ে যায়। ইঞ্জিনটি লাইনচ্যুত হওয়ার পর, মাঠের মাঝখানে পড়ে থাকা ইঞ্জিনটিকে ঘিরে ভিড় জমে যায়। এক ভিডিয়োতে দেখা গিয়েছে, মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটিকে ঘিরে দাঁড়িয়ে আছেন গ্রামবাসীরা। ইঞ্জিনটি কীভাবে লাইন থেকে পিছলে মাঠে চলে এল, তা বোঝার চেষ্টা করছেন।

মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনের ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। এই ছবি নিয়ে তৈরি হয়েছে মিমও। সেই মিমে দাবি করা হয়েছে এখন চাষবাসের জন্য ভারতে ট্রেন ব্যবহার করা হচ্ছে। পরে অবশ্য রেলওয়ের একটি দল ঘটনাস্থলে যায়। তারা ট্রেনটিকে রেললাইনে ফিরিয়ে আনার চেষ্টা করে। তবে, রবিবার দুপুর পর্যন্ত তারা সেই কাজে সফল হয়নি বলেই জানা গিয়েছে। এই অদ্ভুত ঘটনার বিষয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Follow Us
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত