AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train: প্রতি ঘণ্টায় ছাড়ছে ট্রেন, নয়া দিল্লি স্টেশনে নেওয়া হচ্ছে নয়া ব্যবস্থা

Train Ticket: নয়া দিল্লি স্টেশনে অতিরিক্ত ব্যারিকেডিং করা হয়েছে। যারা টিকিট সংরক্ষণ করেছেন তাদের জন্য ১৬ নম্বর প্ল্যাটফর্মের অন্যান্য গেটগুলি খুলে দেওয়া হয়েছে।

Train: প্রতি ঘণ্টায় ছাড়ছে ট্রেন, নয়া দিল্লি স্টেশনে নেওয়া হচ্ছে নয়া ব্যবস্থা
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Feb 22, 2025 | 12:07 AM
Share

নয়া দিল্লি: মহাকুম্ভ প্রায় শেষ পর্যায়ে। ভক্তের সংখ্যা এখনও বৃদ্ধি পাচ্ছে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে উত্তর রেল প্রস্তুতি নিয়েছে। উত্তর মধ্য রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক হিমাংশু উপাধ্যায় জানিয়েছেন, যাত্রী সংখ্যা বিবেচনা করে প্রতি ঘণ্টায় দুটি ট্রেন প্রয়াগরাজে পাঠানো হচ্ছে।

১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রয়াগরাজগামী সমস্ত অসংরক্ষিত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল, যাতে কোনও যাত্রীকে ফুটওভার ব্রিজ পার হতে না হয়। নয়া দিল্লি রেল স্টেশনের হোল্ডিং এরিয়াও বাড়ানো হয়েছে, যেখানে যাত্রীদের অসংরক্ষিত টিকিট দেওয়া হচ্ছে। এই হোল্ডিং এরিয়া থেকে যাত্রীরা অসংরক্ষিত টিকিট কেটে ১৬ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছেন। ১৬ নম্বর প্ল্যাটফর্মে একাধিক স্তর তৈরি করা হয়েছে। যেখানে যাত্রীদের থামানো হচ্ছে।

হিমাংশু উপাধ্যায় আরও জানিয়েছেন, প্রতি ঘন্টায় একটি অসংরক্ষিত ট্রেন নয়া দিল্লি রেল স্টেশন থেকে প্রয়াগরাজের দিকে ছেড়ে যাচ্ছে। তিনি বলেন, টিকিট বিক্রির ভিত্তিতে ট্রেন পরিচালনা করা হচ্ছে। অসংরক্ষিত টিকিট বিক্রির পদ্ধতি অনুসারে ট্রেনগুলি পরিচালিত হচ্ছে।

নয়া দিল্লি স্টেশনে অতিরিক্ত ব্যারিকেডিং করা হয়েছে। যারা টিকিট সংরক্ষণ করেছেন তাদের জন্য ১৬ নম্বর প্ল্যাটফর্মের অন্যান্য গেটগুলি খুলে দেওয়া হয়েছে। যাতে তারা কোনও ধরণের সমস্যার সম্মুখীন না হয়।

Follow Us