Ashwini Vaishnaw: আত্মনির্ভরতায় পার আরও এক ধাপ, কোয়ান্টম সি-ডট পেটেন্ট পেল ভারত
Patent for Quantum key Distribution: ব্যাঙ্কিং, ট্রান্সপোর্ট, প্রতিরক্ষা, শক্তি বন্টন, স্বাস্থ্য সহ একাধিক ক্ষেত্রে তথ্যের সুরক্ষিত ট্রান্সফার করার জন্য কোনও ব্যবস্থার প্রয়োজন। কোয়ান্টম ফিজিক্স ও কমিউনিকেশন টেকনোলজির যেভাবে উন্নতি হচ্ছে, তা আগামিদিনে ৫জি প্রযুক্তিকে বিশেষভাবে সাহায্য করবে।

নয়া দিল্লি: আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই স্বপ্ন পূরণে একাধিক পদক্ষেপও করা হচ্ছে। তার ফলও মিলছে হাতেনাতে। আত্মনির্ভরতায় আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। কোয়ান্টম বন্টনে সি-ডটের পেটেন্ট পেল ভারত। দেশের এই সাফল্যের কথা ভাগ করে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, কোয়ান্টম কি বন্টনে সি-ডটের পেটেন্ট পেয়েছে ভারত। আগামী ২০ বছরের জন্য এই পেটেন্ট পেয়েছে ভারত সরকার। ২০১৯ সালের অক্টোবর মাস থেকেই এই পেটেন্ট কার্যকর হয়েছে।
Patent granted to C-DOT for quantum key distribution. PM Shri @narendramodi Ji’s ‘Aatmanirbhar Bharat Abhiyan’ is yielding results. pic.twitter.com/7SrMwmrm5P
— Ashwini Vaishnaw (मोदी का परिवार) (@AshwiniVaishnaw) March 12, 2024
সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেই কোয়ান্টম প্রযুক্তিকে কাজে লাগানো হবে। সেই কাজেই এই পেটেন্ট কার্যকর হবে বলে জানা গিয়েছে।
ব্যাঙ্কিং, ট্রান্সপোর্ট, প্রতিরক্ষা, শক্তি বন্টন, স্বাস্থ্য সহ একাধিক ক্ষেত্রে তথ্যের সুরক্ষিত ট্রান্সফার করার জন্য কোনও ব্যবস্থার প্রয়োজন। কোয়ান্টম ফিজিক্স ও কমিউনিকেশন টেকনোলজির যেভাবে উন্নতি হচ্ছে, তা আগামিদিনে ৫জি প্রযুক্তিকে বিশেষভাবে সাহায্য করবে।
কোয়ান্টম কি ডিস্ট্রিবিউশন আগামিদিনে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করতে পারে। স্টার্টআপ কোম্পানিগুলিও এই প্রযুক্তিকে ব্যবহার করছে।
প্রসঙ্গত, গত বছরই ভারত শুরু করেছে ন্যাশনাল কোয়ান্টম মিশন। কোয়ান্টম বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নের লক্ষ্যেই এই মিশন শুরু করা হয়েছে। বর্তমানে ডিজিটাল সিস্টেম সেনসেটিভ ডেটা নিয়ে কাজ করে। এই তথ্যের সুরক্ষা ও গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রেই কোয়ান্টম সুরক্ষিত কমিউনিকেশন ব্যবহার করা হচ্ছে।
