AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smriti Irani: বোকারা বোকা বানানোর চেষ্টা করলে বোঝা যায়, তারাই কতটা বোকা: স্মৃতি

Smriti Irani: নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ভূমিকা সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, সেটা আদতে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা এবং সরকারি পরিসংখ্যানের ভুল ব্যাখ্যা বলে টুইট-পোস্টে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। নাম না করে জয়রাম রমেশকে তীব্র কটাক্ষ করে সামগ্রিকভাবে কংগ্রেসের সমালোচনা করেছেন তিনি।

Smriti Irani: বোকারা বোকা বানানোর চেষ্টা করলে বোঝা যায়, তারাই কতটা বোকা: স্মৃতি
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ফাইল ছবি। Image Credit: PTI
| Updated on: Mar 26, 2024 | 12:35 PM
Share

নয়া দিল্লি: বিজেপির তারকা প্রার্থী কঙ্গনা রানাউত সম্পর্কে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। এর মধ্যেই মহিলাদের নিরাপত্তায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এবার সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।

নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ভূমিকা সম্পর্কে কংগ্রেস নেতা জয়রাম রমেশ যে অভিযোগ করেছেন, সেটা আদতে অন্যকে ‘বোকা বানানোর চেষ্টা’ বলে টুইটারে উল্লেখ করেছেন স্মৃতি ইরানি। নাম না করে জয়রাম রমেশ-সহ কংগ্রেসকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী টুইট-পোস্টে লিখেছেন, “বোকারা যখন অন্যকে বোকা বানানোর চেষ্টা করে তখন আসলেই প্রকাশ পায় যে, তারা কতটা বোকা।”

নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ভূমিকা সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, সেটা আদতে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা এবং সরকারি পরিসংখ্যানের ভুল ব্যাখ্যা বলেও টুইট-পোস্টে উল্লেখ করেন স্মৃতি ইরানি। নাম না করে জয়রাম রমেশের প্রতি তাঁর আরও কটাক্ষ, রাজবংশীয় শাসকেরা দীর্ঘদিন ধরে বুদ্ধিবৃত্তির ছদ্মবেশে সম্পদ লুঠ করে গিয়েছে। তারপর তাদের পারিষদরা নির্লজ্জভাবে বিজেপি সরকারের প্রচেষ্টাকে দুর্বল করার জন্য সত্য বিকৃত করে চলেছেন এবং আপাত অযোগ্যতা প্রকাশ করছেন। বিজেপি সরকার নারীশক্তি তুলে ধরার জন্য যে কাজ করেছে, সেটা তাঁর উপেক্ষার মাধ্যমেই প্রকাশ পেয়েছে বলেও জানান স্মৃতি ইরানি।

প্রসঙ্গত, সোমবারই নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, “গত ১০ বছরে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের ব্যাপক ব্যর্থতা তালিকাভুক্ত করেছে এবং যখন তার সরকার জুন মাসে দায়িত্ব গ্রহণ করবে তখন মহিলাদের সুরক্ষা, সমৃদ্ধি এবং উন্নয়নের একটি নতুন যুগ শুরু হবে।”

Follow Us