AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

No Vehicle Day: ঘোষণা হল ‘No Vehicle Day’-র, সপ্তাহে একদিন কী কী নিয়ম মানতে হবে?

No Vehicle Day Uttar Pradesh: নো ভেহিকেল ডে-তে মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিধায়ক, অন্যান্য জনপ্রতিনিধিদের সপ্তাহে নির্দিষ্ট একদিন পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন ব্যবহার করতে হবে। তারা নিজস্ব গাড়ি বা কনভয় ব্যবহার করতে পারবেন না।

No Vehicle Day: ঘোষণা হল 'No Vehicle Day'-র, সপ্তাহে একদিন কী কী নিয়ম মানতে হবে?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: May 13, 2026 | 10:18 AM
Share

লখনউ: বড়সড় জ্বালানি সঙ্কটের মুখে দেশ। ইরান-আমেরিকা সংঘর্ষের জেরে বিশ্ব জুড়েই জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে। ভারতও তার ব্যতিক্রম নয়। প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi) জ্বালানি বাঁচাতে গণপরিবহন ব্যবহারে জোর দিয়েছেন। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে, কার পুলিং অর্থাৎ গাড়িতে একাধিক যাত্রী নিয়ে আসার কথা বলেছেন। এবার জ্বালানি সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে প্রথম পদক্ষেপ উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের। ঘোষণা করা হল ‘নো ভেহিকেল ডে’ (No Vehicle Day)। 

নো ভেহিকেল ডে-

উত্তর প্রদেশ সরকারের তরফে সাপ্তাহিক নো ভেহিকেল ডে ঘোষণা করা হয়েছে। কী হবে তাতে? মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিধায়ক, অন্যান্য জনপ্রতিনিধিদের সপ্তাহে নির্দিষ্ট একদিন পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন ব্যবহার করতে হবে। তারা নিজস্ব গাড়ি বা কনভয় ব্যবহার করতে পারবেন না। তবে ব্যবহার করা যাবে ইলেকট্রিক গাড়ি। জোর দেওয়া হয়েছে সাইক্লিং এবং কার পুলিং-এর উপরে।

শোনা যাচ্ছে, খুব দ্রুত একই পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিও।

যোগীর নির্দেশ-

প্রধানমন্ত্রী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ওয়ার্ক ফ্রম হোমের কথা বলেছেন। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও নির্দেশ দিয়েছেন যে উত্তর প্রদেশ সরকারের সচিবালয় এবং ডিরেক্টরেট-এর যাবতীয় মিটিংয়ের ৫০ শতাংশ অনলাইনে করতে হবে।

মুখ্যমন্ত্রী নিজে কনভয়ের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছেন। অন্যান্য মন্ত্রী এবং আমলাদের কনভয় এবং গাড়ির সংখ্যাও ৫০ শতাংশ কমিয়ে দিয়েছেন যোগী।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি