UP Election Seat Sharing: চাইল ১৩০, জবাবে এল ২৬! ক্ষেপে লাল কংগ্রেস, বলল, ‘আমরা ভিখারি নই…’

Uttar Pradesh Assembly Election 2027: বছর ঘুরলেই উত্তর প্রদেশের নির্বাচন। ৪০৩ আসনের এই বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি আসন ভাগাভাগি করে লড়বে। এর মধ্যে কংগ্রেস প্রথমে ১৭০ থেকে ১৮০টি আসন চেয়েছিল। পরে সেই সংখ্যা কমিয়ে ১৩০টি আসন দাবি করে।

UP Election Seat Sharing: চাইল ১৩০, জবাবে এল ২৬! ক্ষেপে লাল কংগ্রেস, বলল, আমরা ভিখারি নই...
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।Image Credit source: PTI

|

Nov 25, 2026 | 3:27 PM

লখনউ: মিলেমিশে লড়বে কি, আসন ভাগাভাগি নিয়েই কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে চরম লড়াই। কংগ্রেস যেখানে ১০০টিরও বেশি আসন চাইছে, সেখানে সমাজবাদী পার্টি মাত্র ২৬টি আসন ছাড়বে বলে জানিয়েছে। ইতিমধ্যে পাঁচজন প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে অখিলেশের দল। সেই নিয়েই এখন বিতর্ক তুঙ্গে।

বছর ঘুরলেই উত্তর প্রদেশের নির্বাচন। ৪০৩ আসনের এই বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি আসন ভাগাভাগি করে লড়বে। এর মধ্যে কংগ্রেস প্রথমে ১৭০ থেকে ১৮০টি আসন চেয়েছিল। পরে সেই সংখ্যা কমিয়ে ১৩০টি আসন দাবি করে। আসন সমঝোতার আলোচনায় বসে সপা-কংগ্রেস। মিটিংয়ে সমাজবাদী পার্টি জানায় তারা কংগ্রেসকে ২৬টি আসন ছাড়বে, যেগুলি ‘সহজেই জিততে পারা সম্ভব’। এই নিয়ে বিতর্কের সূত্রপাত। এর মধ্যেই আগ বাড়িয়ে সমাজবাদী পার্টি সাহারানপুর সহ পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করে দেয়।

এদিকে, কংগ্রেস সাহারানপুরের এই দুটি আসনই দাবি করেছিল। তবে গতবার, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সপা আলাদাভাবে লড়েছিল। সেখানে সপা-ই দুটি আসনে জিতেছিল। কংগ্রেস মাত্র ২৮০০ ভোট পেয়েছিল।

কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ইমরান মাসুদ, যিনি সাহারানপুরের সাংসদও, তিনি বলেছেন, “নিজের জোটসঙ্গীর সঙ্গে লড়ে কি লাভ হবে?  এই সিদ্ধান্তে বিজেপিই উপকৃত হবে। এটা কোনও জোট নয়, জোটে অংশীদার থাকে, ভিখারি নয়। আমরা কোনও কিছুর জন্য ভিক্ষা চাইছি না।”

নাম না করে অখিলেশ যাদবকে আক্রমণ করে তিনি বলেন, “একমাত্র রাহুল গান্ধীর ক্ষমতা রয়েছে বিজেপির সঙ্গে লড়াই করার। এই দেশে আর কারোর ক্ষমতা নেই।”

এদিকে, সমাজবাদী পার্টি-কংগ্রেসের দ্বন্দ্ব নিয়ে মজা লুটছে বিজেপি। উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য এই জোটকে ‘ঠগ-বন্ধন’ বলে উল্লেখ করেছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us