AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্কুলে বসে ফেসিয়াল করাচ্ছেন প্রিন্সিপাল, ধরা পড়তেই কামড়ে দিলেন শিক্ষিকাকে!

Uttar Pradesh: প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা পড়ুয়াদের ক্লাস না নিয়ে, মিড ডে মিল রান্নার ঘরে বসে ফেসিয়াল করাচ্ছিলেন। অ্যাসিস্টেন্ট শিক্ষিকা অনম খান প্রিন্সিপালের এই কাণ্ড দেখে রেগে যান। প্রিন্সিপালের কাজ  সকলের সামনে আনতেই তিনি ভিডিয়ো রেকর্ড করা শুরু করেন। 

স্কুলে বসে ফেসিয়াল করাচ্ছেন প্রিন্সিপাল, ধরা পড়তেই কামড়ে দিলেন শিক্ষিকাকে!
স্কুলে ফেসিয়াল করাচ্ছেন প্রিন্সিপাল।Image Credit: Twitter
| Updated on: Apr 19, 2024 | 8:21 AM
Share

লখনউ: রোজ স্কুলে আসে পড়ুয়ারা, কিন্তু সেখানে পড়াশোনা ছাড়া আর সমস্ত কিছুই হয়। এবার স্কুলের ভিতরে বসে ফেসিয়াল করাতে দেখা গেল প্রিন্সিপালকে। এক শিক্ষিকা সেই ভিডিয়ো রেকর্ড করতেই রেগে কাঁই প্রিন্সিপাল। ধাওয়া করলেন শিক্ষিকাকে। ধরে মারধর করলেন, এমনকী হাতে কামড়েও দিলেন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের এক প্রাথমিক স্কুলে।

পুলিশের তরফে জানানো হয়েছে, উত্তর প্রদেশের উন্নাও জেলার এক়টি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা পড়ুয়াদের ক্লাস না নিয়ে, মিড ডে মিল রান্নার ঘরে বসে ফেসিয়াল করাচ্ছিলেন। অ্যাসিস্টেন্ট শিক্ষিকা অনম খান প্রিন্সিপালের এই কাণ্ড দেখে রেগে যান। প্রিন্সিপালের কাজ  সকলের সামনে আনতেই তিনি ভিডিয়ো রেকর্ড করা শুরু করেন।

এদিকে, ওই শিক্ষিকাকে রুমে ঢুকতে দেখেই উঠে দাড়ান প্রধান শিক্ষিকা। সে ভিডিয়ো রেকর্ড করছে দেখেই তাঁর ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ওই সহকারি শিক্ষিকা দৌড়ে পালিয়ে গেলে তাঁকে ধাওয়া করেন প্রিন্সিপাল। শিক্ষিকাকে ধরে মারধর করেন, এমনকী হাতে কামড়েও দেন প্রিন্সিপাল। রক্তারক্তি কাণ্ড ঘটতেই পুলিশে অভিযোগ জানানো হয়। পুলিশের কাছে প্রিন্সিপালের ফেসিয়াল করার ভিডিয়োও জমা দিয়েছেন আহত শিক্ষিকা।

এই ঘটনা সামনে আসতেই বেলক এডুকেশন অফিসার প্রিন্সিপালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণ হলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে যথাযথ কড়া পদক্ষেপ করা হবে বলেই জানানো হয়েছে।

Follow Us