AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: চুলের মুঠি ধরে টান, চোখে খিমচি! স্কুলেই চুলোচুলি শিক্ষিকা-প্রিন্সিপালের, হাঁ করে দেখল পড়ুয়ারা

Viral Video: স্কুলে ঢোকার সময় ছিল সকাল ৯টা। কিন্তু ১০টা বাজার পর স্কুলে এসেছিলেন শিক্ষিকা। দেরি করে আসায় শিক্ষিকাকে ধমক দিতে গিয়েছিলেন প্রিন্সিপাল। সেখান থেকেই বচসা বাঁধে। শিক্ষিকা প্রিন্সিপালকে বলেন, তিনিও বিগত চারদিন ধরে দেরিতে এসেছেন। এই নিয়ে ঝগড়া বেঁধে যায় দুজনের।  

VIDEO: চুলের মুঠি ধরে টান, চোখে খিমচি! স্কুলেই চুলোচুলি শিক্ষিকা-প্রিন্সিপালের, হাঁ করে দেখল পড়ুয়ারা
স্কুলেই মারপিট শিক্ষিকা-প্রিন্সিপালের।Image Credit: Twitter
| Updated on: May 04, 2024 | 1:48 PM
Share

আগ্রা: ক্লাসে চিৎকার-চেঁচামেচি করলেই শিক্ষিকার বলেন, “এটা মাছের বাজার নাকি”। যারা শিক্ষা দেন, তাঁরাই সত্যি সত্যি ‘মাছের বাজার’ বসিয়ে দিলেন। স্কুলের মধ্য়ে চুলোচুলি বাঁধল শিক্ষিকা ও প্রিন্সিপালের। দুজনেই চুলের মুঠি ধরে একে অপরকে মারলেন।এমনকী প্রিন্সিপালকে শিক্ষিকার চোখে খিমচি দিতেও দেখা যায়।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে আগ্রার একটি প্রাথমিক স্কুলে। দেরি করে আসা নিয়েই বচসা এবং সেখান থেকে হাতাহাতি বেঁধে যায় এক শিক্ষিকা ও স্কুলের প্রিন্সিপালের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় তাদের মারপিটের ভিডিয়োও ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, স্কুলে ঢোকার সময় ছিল সকাল ৯টা। কিন্তু ১০টা বাজার পর স্কুলে এসেছিলেন শিক্ষিকা। দেরি করে আসায় শিক্ষিকাকে ধমক দিতে গিয়েছিলেন প্রিন্সিপাল। সেখান থেকেই বচসা বাঁধে। শিক্ষিকা প্রিন্সিপালকে বলেন, তিনিও বিগত চারদিন ধরে দেরিতে এসেছেন। এই নিয়ে ঝগড়া বেঁধে যায় দুজনের।

বচসা কিছুক্ষণের মধ্যেই মারপিটে পরিণত হয়। একে অপরকে গালিগালাজ, মারধোর করতে থাকেন। স্টাফরুমে উপস্থিত বাকি শিক্ষক, শিক্ষিকারা তাদের আটকানোর চেষ্টা করলেও ব্য়র্থ হন। শেষ অবধি দেখা যায়, প্রিন্সিপালের জামার সামনের অংশ ছিঁড়ে গিয়েছে। অন্যদিকে, প্রিন্সিপালও শিক্ষিকার চুল টেনেছেন এবং চোখে আঘাত করেছেন বলে অভিযোগ।

শিক্ষিকা ও প্রিন্সিপাল-দুজনেই পুলিশের কাছে একে অপরের নামে অভিযোগ করেছেন। তবে কোনও এফআইআর দায়ের হয়নি।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো