AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral: বউকে বন্দে ভারত এক্সপ্রেসে তুলে নিজেও আটকে, রাত পোশাকেই গেলেন ১৫৪ কিমি!

Vande Bharat Express: স্ত্রীকে সিটে বসিয়ে, ব্যাগগুলি গুছিয়ে রাখছেন, এমন সময়ই ট্রেনে বিপ বিপ শব্দ শুনতে পেলেন। বুঝলেন, ট্রেনের দরজা বন্ধ হওয়ার ওয়ার্নিং এটা। পড়িমড়ি করে ছুট লাগালেন সঙ্গে সঙ্গে, কিন্তু তাতে লাভ হল না। যতক্ষণে দরজার কাছে পৌঁছলেন, ততক্ষণে দরজা লক হয়ে গিয়েছে।

Viral: বউকে বন্দে ভারত এক্সপ্রেসে তুলে নিজেও আটকে, রাত পোশাকেই গেলেন ১৫৪ কিমি!
বন্দে ভারতে আটকা পড়লেন ব্যক্তি।Image Credit: Twitter
| Updated on: Apr 07, 2024 | 10:09 AM
Share

মুম্বই: চাকরিসূত্রে মেয়ে থাকে মুম্বইয়ে। মা দেখা করতে যাচ্ছিলেন মেয়ের সঙ্গে। কর্তব্যপরায়ণ স্বামীর মতোই স্ত্রীকে স্টেশনে ছাড়তে এসেছিলেন স্বামী। কিন্তু স্ত্রীকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে নিজেই আটকা পড়লেন ট্রেনের ভিতরে। নাইট স্যুটেই পাড়ি দিলেন কয়েকশো কিলোমিটার। বন্দে ভারতে চড়ার এমন অভিজ্ঞতা হয়তো আর কারোর হয়নি।

স্ত্রীকে বন্দে ভারত এক্সপ্রেসে তুলতে গিয়ে নিজেই আটকা পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভাদোদরা থেকে মুম্বইগামী বন্দে ভারত এক্সপ্রেসে। এক যুবতী তাঁর মা-বাবার এই অদ্ভুত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এক্স হ্যান্ডেলে। যুবতী জানিয়েছেন, তার মায়ের টিকিট কাটা ছিল বন্দে ভারত এক্সপ্রেসে, বাবা কেবল মাকে ছাড়তে স্টেশনে এসেছিলেন। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে এসেছিলেন, তাই পোশাক বদলানোর সুযোগও পাননি, নাইট স্যুট পরেই এসেছিলেন স্টেশনে। এদিকে, স্ত্রীর সঙ্গে রয়েছে ভারী দুটি ব্যাগ। কর্তব্যপরায়ণ স্বামীর মতোই তিনি সেই ব্য়াগ নিয়ে ট্রেনে উঠেছিলেন। আর গণ্ডগোল বাঁধল এখানেই।

স্ত্রীকে সিটে বসিয়ে, ব্যাগগুলি গুছিয়ে রাখছেন, এমন সময়ই ট্রেনে বিপ বিপ শব্দ শুনতে পেলেন। বুঝলেন, ট্রেনের দরজা বন্ধ হওয়ার ওয়ার্নিং এটা। পড়িমড়ি করে ছুট লাগালেন সঙ্গে সঙ্গে, কিন্তু তাতে লাভ হল না। যতক্ষণে দরজার কাছে পৌঁছলেন, ততক্ষণে দরজা লক হয়ে গিয়েছে। ট্রেনের মধ্যেই টিটির খোঁজে ছোটাছুটি শুরু করেন। টিটিই-র হদিশ পেলেও, তিনি হাত তুলে নেন। জানান, কোনওভাবেই ট্রেন থামানো সম্ভব নয়। পরবর্তী স্টেশন সুরাট। সেখানে ট্রেন থামলে যেন নেমে যান।

কী আর করবেন, বাধ্য হয়ে নাইট স্যুট পরে, স্ত্রীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাদোদরা থেকে সুরাট অবধি বন্দে ভারতে ঘুরে এলেন ওই ব্যক্তি। বাড়ি ঠিক করে বন্ধ করে আসেননি, স্টেশনের পার্কিংয়ে রয়েছে গাড়ি। তাই ওইদিনই আবার শতাব্দী এক্সপ্রেস ধরে ফিরে আসেন ভাদোদরায়।

ছোট্ট একটা ভুলে একই দিনে দুই প্রিমিয়াম ট্রেনে চাপায়, ওই ব্যক্তির পকেট থেকে খসেছে মোটা অঙ্ক। মেয়েকে মেসেজ করে জানানও সেই কথা। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাবা-মেয়ের সেই কথোপকথন। ১২ লক্ষেরও বেশি মানুষ তাঁর কীর্তিতে হেসে লুটোপুটি খেয়েছেন।

Follow Us