Vande Bharat Express Ticket Black Marketing: বন্দে ভারতের টিকিট ৩৮০ টাকায় ‘ব্ল্যাক’ করছেন TTE, যাত্রী ভিডিয়ো পোস্ট করে দিতেই যা হল…

Vande Bharat Express viral video: সোশ্য়াল মিডিয়াতেও এই ভিডিয়ো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ কেউ যেখানে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন, সেখানেই অনেকে আবার বলেছেন যে ওই যাত্রীকে সাহায্য করছিলেন টিটিই।

Vande Bharat Express Ticket Black Marketing: বন্দে ভারতের টিকিট ৩৮০ টাকায় ব্ল্যাক করছেন TTE, যাত্রী ভিডিয়ো পোস্ট করে দিতেই যা হল...
টিটিই-র ভিডিয়ো ভাইরাল।Image Credit source: X

|

May 13, 2026 | 11:45 AM

নয়া দিল্লি: ব্ল্যাকে বিক্রি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট (Vande Bharat Express)। তাও আবার অবিশ্বাস্য কম দামে। গল্পের মোড় এখানে শেষ নয়, ব্ল্যাকে টিকিট বিক্রি করছেন খোদ ভারতীয় রেলওয়ের টিটিই (TTE)। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই রেলওয়ে ওই অভিযুক্ত টিটিই-কে সাসপেন্ড করা হল।

এক্স হ্যান্ডেলে ভাইরাল একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ভিতরে একজন টিটিই এক যাত্রীর সঙ্গে দরাদরি করছেন টিকিট নিয়ে। ভিডিয়োয় টিটিই-কে বলতে শোনা যাচ্ছে, তিনি ৩৮০ টাকায় সিটের ব্যবস্থা করে দেবেন। এদিকে, বন্দে ভারত এক্সপ্রেসে টিকিটের দাম ৭০০ টাকার কাছাকাছি। নিয়ম মেনে অফিসিয়াল সাইট বা বুকিং কাউন্টার থেকে টিকিট কাটার বদলে টিটিই নিজেই বেআইনিভাবে টিকিট বিক্রি করছিলেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট হতেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। এরপরই রেলওয়ে সেবা, ডিআরএম দানাপুর ডিভিশনের তরফে কঠোর পদক্ষেপ করা হয়। ওই টিটিই-কে অবিলম্বে সাসপেন্ড করে দেওয়া হয়। তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সোশ্য়াল মিডিয়াতেও এই ভিডিয়ো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ কেউ যেখানে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন, সেখানেই অনেকে আবার বলেছেন যে ওই যাত্রীকে সাহায্য করছিলেন টিটিই।

প্রসঙ্গত, ভারতীয় রেলওয়ে টিকিট বুকিং ও ক্যানসেলেশনের নির্দিষ্ট নিয়ম রয়েছে। টিটিই-রা কেবল নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই চলন্ত ট্রেনে টিকিট ইস্যু করতে পারেন ওয়েটিং লিস্ট বা আরএসি (RAC)-তে থাকা প্যাসেঞ্জারদের।

Follow Us