AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Mandir Inauguration: ফেরালেন না ডাক, রাম মন্দিরের উদ্বোধনে থাকবেন রাম জন্মভূমি আন্দোলনের মুখ লালকৃষ্ণ আদবাণী

Lal Krishna Advani:  রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন লালকৃষ্ণ আদবাণী। ২০২০ সালের ৫ অগস্ট মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সেই সময় থেকেই প্রচারের আলোর বাইরে ছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী। রাম মন্দিরের উদ্বোধনেও তাঁর উপস্থিতি নিয়ে যথেষ্ট জল্পনা ছিল।

Ram Mandir Inauguration: ফেরালেন না ডাক, রাম মন্দিরের উদ্বোধনে থাকবেন রাম জন্মভূমি আন্দোলনের মুখ লালকৃষ্ণ আদবাণী
ফাইল চিত্রImage Credit: PTI
| Updated on: Jan 11, 2024 | 10:44 AM
Share

নয়া দিল্লি: অযোধ্যার রাম জন্মভূমি আন্দোলনের অন্য়তম মুখ ছিলেন যিনি, সেই লালকৃষ্ণ আদবাণী (Lal Krishna Advani)-ই নাকি মন্দিরের (Ram Mandir) উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। গত মাসে এই নিয়েই বিতর্ক শুরু হয়েছিল। পরে প্রবীণ বিজেপি নেতাকে আমন্ত্রণ জানানো হয়। যদিও তিনি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন কি না, তা নিয়ে যথেষ্ট জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনার অবসান হল। রাম মন্দিরের উদ্বোধনে লালকৃষ্ণ আদবাণীর উপস্থিতি নিয়ে কাটল ধোঁয়াশা। বুধবারই বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা জানান, আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন লালকৃষ্ণ আদবাণী। 

রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন লালকৃষ্ণ আদবাণী। দীর্ঘ আন্দোলন, আইনি লড়াইয়ের পর অবশেষে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। ২০২০ সালের ৫ অগস্ট মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সেই সময় থেকেই প্রচারের আলোর বাইরে ছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী। রাম মন্দিরের উদ্বোধনেও তাঁর উপস্থিতি নিয়ে যথেষ্ট জল্পনা ছিল। তবে বুধবার বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা জানান,শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও আগামী ২২ জানুয়ারি, রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন ৯৬ বছরের বিজেপি নেতা। তাঁকে নিয়ে আসার জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে। চিকিৎসকও থাকবেন লালকৃষ্ণ আদবাণীর সঙ্গে।

গত ডিসেম্বরই বিশ্ব হিন্দু পরিষদের তরফে লালকৃষ্ণ আদবাণী ও মুরলী মনোহর যোশীকে আমন্ত্রণ জানানো হয়। তবে রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছিল, বয়সজনিত কারণ ও শারীরিক অসুস্থতার কারণে দুই নেতা মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?