AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elephant Attack Video: হাতির সঙ্গে সেলফি! পরিণতি হাড়ে হাড়ে টের পেলেন দুই ব্যক্তি

Viral Video: হাতির হামলার ঘটনাটি ৩১ জানুয়ারি ঘটেছে কেরলের বান্দিপুর ন্যাশনাল পার্কে। ওই ন্যাশনাল পার্কের মধ্যে দিয়েই গিয়েছে ৭৬৬ নম্বর জাতীয় সড়ক। সেখান দিয়ে ৩১ জানুয়ারি যাচ্ছিলেন এক তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার। তিনি কাতারে কর্মরত হলেও তাঁর বাড়ি কেরলের কান্নোথুমামলা গ্রামে। পরিবারের লোকেদের সঙ্গে উটি যাচ্চিলেন তিনি। ওই ইঞ্জিনিয়ারই গোটা ঘটনার ভিডিয়ো তুলেছেন।

Elephant Attack Video: হাতির সঙ্গে সেলফি! পরিণতি হাড়ে হাড়ে টের পেলেন দুই ব্যক্তি
হাতির হামলাImage Credit: Twitter
| Updated on: Feb 02, 2024 | 3:26 PM
Share

বান্দিপুর: হাইওয়ে দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে জঙ্গলে হাতি দেখে উৎফুল্ল হয়ে পড়েছিলেন দুই ব্যক্তি। হাতিকে দেখে পালিয়ে যাওয়ার পরিবর্তে সেখানে দাঁড়িয়ে পড়েছিলেন তাঁরা। তার পর দূরে দাঁড়িয়ে থাকা হাতির সঙ্গে সেলফি তোলেন। এ করতে গিয়েই জীবন হারাতে বসেছিলেন ওই ২ জন। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। বন্যপ্রাণের থেকে দূরত্ব বজায় রাখার বিষয়টি কতটা জরুরি এই ভিডিয়ো তা বুঝিয়ে দিয়েছে বলেও মত নেটদুনিয়ার।

জানা গিয়েছে, হাতির হামলার ঘটনাটি ৩১ জানুয়ারি ঘটেছে কেরলের বান্দিপুর ন্যাশনাল পার্কে। ওই ন্যাশনাল পার্কের মধ্যে দিয়েই গিয়েছে ৭৬৬ নম্বর জাতীয় সড়ক। সেখান দিয়ে ৩১ জানুয়ারি যাচ্ছিলেন এক তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার। তিনি কাতারে কর্মরত হলেও তাঁর বাড়ি কেরলের কান্নোথুমামলা গ্রামে। পরিবারের লোকেদের সঙ্গে উটি যাচ্চিলেন তিনি। ওই ইঞ্জিনিয়ারই গোটা ঘটনার ভিডিয়ো তুলেছেন। বান্দিপুর ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাওয়ার সময় হাইওয়ের পাশে হাতি দেখতে পান তিনি। তখন দেখেন দুই ব্যক্তি হাতির কাছে গিয়ে সেলফি তুলছে। এর পরই তাঁদের তাড়া করে হাতিটি। সঙ্গে সঙ্গে দৌড় দেন ওই দুজন। ওই ইঞ্জিনিয়ারও নিজের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। হাতির হামলা থেকে বাঁচতে ছুটতে থাকা দুই ব্যক্তির মধ্যে এক জন পড়ে যান। তখন হাতি শুঁড়ে করে আছড়ে ফেলেন তাঁকে। কিন্তু কোনও ক্রমে হাতির পায়ের চাপ থেকে নিজেকে রক্ষা করতে সমর্থ হন তিনি।

এই ভিডিয়ো দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। পৃথিবীর সর্ববৃহৎ স্থলভাগের প্রাণীর সঙ্গে মজা করা যে বুদ্ধিমানের কাজ নয়, তাও মনে করিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Follow Us