AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: মদ খেয়ে সুপারম্যান, বিদ্যুতের তারের উপর শুয়ে সূর্যের রোদে শীতঘুম যুবকের!

Viral Video: পথচলতি মানুষ ওই ব্যক্তির কাণ্ড দেখেই ছুটে আসেন, চেষ্টা করেন বিদ্যুতের খুঁটি থেকে নামানোর। কিন্তু নামা তো দূর, উল্টে বিদ্যুতের খুঁটি থেকে তারের উপরে চড়ে বসলেন ওই যুবক!

VIDEO: মদ খেয়ে সুপারম্যান, বিদ্যুতের তারের উপর শুয়ে সূর্যের রোদে শীতঘুম যুবকের!
বিদ্যুতের তারের উপরে ঘুম।Image Credit: X
| Updated on: Jan 02, 2025 | 12:38 PM
Share

অমরাবতী: মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই সতর্কতাবার্তা সবসময় দেওয়া হলেও, তা ক’জনের কানে পৌঁছয়, তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। অত্যাধিক মদ্যপান করে দুর্ঘটনার খবর আকছার মেলে। অদ্ভুতুড়ে কাণ্ডও ঘটায় অনেকে। তেমনই এক কাণ্ড এল সামনে। মদ্যপান করে এক যুবক লাগালেন ঘুম, তবে বিদ্যুতের তারের উপরে!

ওই যুবকের ভয়ঙ্কর কীর্তিকলাপ দেখে তো চক্ষু চড়কগাছ আমজনতার। কিন্তু তাতে কিছুই যায় আসল না ওই যুবকের। তার কারণ আকণ্ঠ মদ্যপান করে তখন দ্বিগবিদিক জ্ঞান নেই তাঁর। তড়তড়িয়ে বেয়ে উঠে পড়লেন বিদ্যুতের খুঁটিতে।

পথচলতি মানুষ ওই ব্যক্তির কাণ্ড দেখেই ছুটে আসেন, চেষ্টা করেন বিদ্যুতের খুঁটি থেকে নামানোর। কিন্তু নামা তো দূর, উল্টে বিদ্যুতের খুঁটি থেকে তারের উপরে চড়ে বসলেন ওই যুবক! নীচে সাধারণ মানুষ যখন চিৎকার করছেন, তখন ওই যুবক সে সবে কান না দিয়েই টানটান শুয়ে পড়লেন তারের উপরে। সেখানেই লাগালেন ঘুম।

ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের মান্যম জেলায়। যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে নীচ থেকে বন্ধ করে দেওয়া হল ওই সমস্ত তারের বিদ্যুৎ সরবরাহ।

দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে স্থানীয় বাসিন্দারাই তাঁকে ওই বিদ্যুতের তার থেকে সাবধানে নামায়। তখনও কার্যত হুঁশ ছিল না ওই যুবকের। সোশ্যাল মিডিয়ায় যুবকের কীর্তি ভাইরাল হতেই তদন্তে নেমেছে পুলিশ।

Follow Us
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট