Woman Creates Traffic Jam Viral Video: হাতে সিগারেট, পায়ের কাছে মদের বোতল! দিনে-দুপুরে মাঝ রাস্তায় শুয়ে যুবতীর উদ্দাম কার্যকলাপ
Viral Video: জানা গিয়েছে, ৩২ বছর বয়সী ওই যুবতী সামনেই একটি হাউসিং সোসাইটিতে থাকেন। দিনের আলোতে যুবতী প্রচুর মদ্যপান করেন এবং রাস্তায় নেমে পড়েন। রাস্তার মাঝখানে শুয়ে থাকায় গাড়ির লম্বা জ্যাম তৈরি হয়।আশেপাশের লোকজন যুবতীকে বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও, তিনি সরতে রাজি হননি।

লখনউ: মাঝ রাস্তায় শুয়ে আছেন যুবতী। হাতে ধরা সিগারেট। মাঝে মাঝে তাতে সুখটানও দিচ্ছেন। পায়ের কাছে রাখা মদের বোতল! মত্ত অবস্থাতেই রাস্তায় দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন যুবতী। লোকজন তাঁকে ওঠাতে চাইলেও, উঠলেন না। তাঁর জন্য রাস্তা জুড়ে লেগে গেল লম্বা ট্রাফিক জ্যাম।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। নেটিজেনরা যুবতীর এই কীর্তির ভিডিয়ো দেখে নানা মন্তব্যও করছেন। আসলে কী ঘটেছিল? জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায়। ভাইরাল ভিডিয়ো ক্লিপে দেখা যায়, এক যুবতী নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার মাঝখানে শুয়ে আছেন। হাতে সিগারেট এবং আশেপাশে মদের বোতল নিয়ে ওই মহিলা সেখান থেকে সরতে রাজি হচ্ছিলেন না, যার ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
Welcome to Greater Noida 👇
‘Cigarette in hand, bottle of alcohol kept nearby’
In a drunken stupor from alcohol, a woman lay on the road and created a tremendous ruckus pic.twitter.com/TI7kDXOiM8
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 22, 2026
জানা গিয়েছে, ৩২ বছর বয়সী ওই যুবতী সামনেই একটি হাউসিং সোসাইটিতে থাকেন। দিনের আলোতে যুবতী প্রচুর মদ্যপান করেন এবং রাস্তায় নেমে পড়েন। রাস্তার মাঝখানে শুয়ে থাকায় গাড়ির লম্বা জ্যাম তৈরি হয়।আশেপাশের লোকজন যুবতীকে বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও, তিনি সরতে রাজি হননি।
বহু নেটিজেনরাই এই ভিডিয়ো দেখে ক্ষুব্ধ। তারা কমেন্ট করেছেন যে পুলিশ কেন কোনও পদক্ষেপ করছে না? এখানে কোনও ছেলে থাকলে, তাকে এতক্ষণে গ্রেফতার করা হত।
