AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: চোখ বুজে আরাম নিচ্ছেন কাস্টমার, থুতু দিয়ে ‘ফেস ম্যাসাজ’ করছেন বিউটিশিয়ান!

Bizarre: হঠাৎ তাঁর মনে হয়, মুখে কিছু একটা চ্যাটচ্যাটে লাগছে সন্দেহ হলে, তিনি পার্লারের সিসিটিভি ফুটেজ দেখতে চান। প্রথমে অস্বীকার করলেও, শেষে অনেক ঝামেলার পর সিসিটিভি ফুটেজ দেখাতে রাজি হয় পার্লারের মালিক। আর সেই ফুটেজ দেখেই শিউরে ওঠেন ওই ব্যক্তি।

VIDEO: চোখ বুজে আরাম নিচ্ছেন কাস্টমার, থুতু দিয়ে 'ফেস ম্যাসাজ' করছেন বিউটিশিয়ান!
এভাবেই থুতু দিয়ে মুখে ম্যাসাজ করেন কর্মী।Image Credit: Twitter
| Updated on: Jun 16, 2024 | 11:10 AM
Share

লখনউ: সারা সপ্তাহের খাটাখাটনি। ক্লান্তি দূর করতে সেলুনে গিয়েছিলেন একটু ম্যাসাজ নিতে। ভালই ম্যাসাজ করছিল পার্লারের কর্মী। হঠাৎ কেমন যেন অন্য কিছু মুখে লাগল বলে মনে হল। সন্দেহ হতেই চোখ খোলেন গ্রাহক। দেখতে চান, কী ক্রিম তাঁর মুখে দেওয়া হল। কিন্তু তা দেখাতে নারাজ সেলুনের কর্মী। অনেক ঝগড়া-অশান্তির পর শেষে যখন সিসিটিভি ফুটেজ দেখলেন, তখন পায়ের নীচ থেকে মাটি সরে গেল। সেলুনের কর্মী যে কাজ করেছেন তাঁর সঙ্গে, তা দেখে গা ঘিনঘিন করে উঠল। দেখলেন, ক্রিমের বদলে থুতু দিয়ে মুখে ম্যাসাজ করেছেন সেলুনের কর্মী।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউতে। সেখানে একটি পার্লারে এক ব্যক্তির মুখে থুতু দিয়ে ম্যাসাজ করে দেন সেলুনের কর্মী। আশীষ কুমার নামে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি গত ১১ জুন স্থানীয় একটি সেলুনে গিয়েছিলেন। সেখানে তাঁর চুল কাটেন এবং ফেস ম্যাসাজ করেন পার্লারের ব্যক্তি।

হঠাৎ তাঁর মনে হয়, মুখে কিছু একটা চ্যাটচ্যাটে লাগছে সন্দেহ হলে, তিনি পার্লারের সিসিটিভি ফুটেজ দেখতে চান। প্রথমে অস্বীকার করলেও, শেষে অনেক ঝামেলার পর সিসিটিভি ফুটেজ দেখাতে রাজি হয় পার্লারের মালিক। আর সেই ফুটেজ দেখেই শিউরে ওঠেন ওই ব্যক্তি। দেখেন, ম্য়াসাজ করার ফাঁকে পার্লারের কর্মী নিজের হাতে থুতু ফেলে, সেই থুতু দিয়েই মুখে ম্যাসাজ করে দেন।

ওই ভিডিয়ো হাতে পেতেই পার্লারে যাওয়া ব্যক্তি পুলিশের দ্বারস্থ হন। পুলিশও ফুটেজ দেখে যথাযথ ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে।

প্রসঙ্গত, এর কয়েকদিন আগেই উত্তর প্রদেশের শামলি জেলাতেও এক সেলুনের কর্মীকে এক ব্যক্তির মুখে থুতু দিয়ে ম্যাসাজ করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই পুলিশ কড়া পদক্ষেপ কে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?