AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Visa Rules Change: ভিসার নিয়মে বড় বদল, ভারতে চিকিৎসা করাতে এলে কোন ভিসা লাগবে?

Visa Rules: বিদেশিদের ভারতে আসার প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। নতুন কাঠামোয় ভারতের ৯টি মূল ভিসা বিভাগ হবে—বিজনেস (Business), কূটনৈতিক (Diplomatic), কর্ম (Work), সাংবাদিক (Journalist), মেডিক্যাল (Medical), অফিসিয়াল (Official), পড়ুয়া (Student), ভিজিটর (Visitor) এবং অন্যান্য (Miscellaneous)।

Visa Rules Change: ভিসার নিয়মে বড় বদল, ভারতে চিকিৎসা করাতে এলে কোন ভিসা লাগবে?
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Nov 11, 2026 | 11:06 PM
Share

নয়া দিল্লি: ভিসার নিয়মে বড় বদল। বিদেশিদের ভারতে আসার প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। পর্যটন, চিকিৎসা, পড়াশোনা, গবেষণা এবং ব্যবসার মতো বিভিন্ন কারণে ভারতে আসা বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়ম আরও সরল করা হয়েছে। নতুন ব্যবস্থায় ভিসার মূল ক্যাটেগরি ১৩ থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। পাশাপাশি সাব-ক্যাটেগরির সংখ্যাও ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে।

কেন্দ্রের নয়া নিয়মে ভিসার আবেদনপত্রও অনেক সহজ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ২৩টি ভিসা সাব-ক্যাটাগরির ক্ষেত্রে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ক্ষেত্র বা ফিল্ড ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। অর্থাৎ বিদেশি নাগরিকদের ভিসার আবেদন করতে আগের তুলনায় অনেক কম তথ্য দিতে হবে।

ট্যুরিস্ট ভিসা (Tourist Visa)-এর বদলে ভিজিটর ভিসা (Visitor Visa)-

নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসা (Tourist Visa)-এর নাম বদলে করা হয়েছে ভিজিটর ভিসা (Visitor Visa)। শুধু পর্যটন নয়, এই ভিসার আওতায় আরও বেশ কিছু স্বল্পমেয়াদি কাজ করা যাবে। যেমন ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস রিট্রিট (wellness retreat), স্বল্পমেয়াদি চিকিৎসা, ভারতীয় ভাষা, গান, শিল্প ও কারুশিল্পের কোর্স এবং স্বল্পমেয়াদি যোগা কোর্সের জন্য ভিজিটর ভিসায় ভারতে আসতে পারবেন।

ভিজিটর ভিসা (Visitor Visa)-কে আবার ভি-১ (V-1) এবং ভি-২ (V-2)- এই দুই ভাগে ভাগ করা হয়েছে। V-1 ভিসা ৩০ দিনের জন্য দেওয়া হবে এবং এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে V-2 ভিসা দীর্ঘমেয়াদি সফরের জন্য। যোগ্যতা অনুযায়ী এই ভিসার মেয়াদ ১, ৫ অথবা ১০ বছর হতে পারে। V-2 ভিসায় V-1-এর সুবিধার পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে। পর্বতারোহণের জন্য আলাদা ৬ মাসের একাধিকবার প্রবেশ (Multiple Entry)-র ব্যবস্থাও রাখা হয়েছে।

মেডিক্যাল ভিসাতে বড় সুবিধা-

বিদেশি রোগীদের জন্য মেডিক্যাল ভিসা (Medical Visa)-এর নিয়মও বদলেছে। সাধারণ চিকিৎসার জন্য থাকবে এম-১ (M-1) এবং আয়ুষ (AYUSH) পদ্ধতিতে চিকিৎসার জন্য থাকবে এম-৩ (M-3) ভিসা। দু’টি ভিসাই সাধারণভাবে এক বছরের জন্য দেওয়া হবে এবং একাধিকবার প্রবেশ (Multiple Entry)-এর সুবিধা থাকবে।

রোগীর সঙ্গে থাকা ব্যক্তিদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা করা হয়েছে। এম-২ (M-2) ভিসা দেওয়া হবে এম-১ (M-1) ভিসা থাকা রোগীর সঙ্গে থাকা ব্যক্তিকে। একইভাবে এম-৩ (M-3) ভিসা প্রাপ্ত রোগীর সঙ্গীর জন্য থাকবে এম-৪ (M-4) ভিসা। দীর্ঘমেয়াদি চিকিৎসা, একাধিকবার ডাক্তার দেখানো, ফলো আপ (follow-up) বা বিভিন্ন চিকিৎসা প্রক্রিয়ার জন্য বিদেশি রোগীদের বারবার নতুন করে ভিসার আবেদন করতে হবে না। সরকারের ‘হিল ইন ইন্ডিয়া’ (Heal in India) উদ্যোগের সঙ্গেও এই পরিবর্তনকে যুক্ত করা হয়েছে।

বিদেশি পড়ুয়া ও গবেষকদের জন্য নতুন নিয়ম-

পড়ুয়া ভিসা (Student Visa)-কে দু’টি বড় ভাগে ভাগ করা হয়েছে—এস-১ (S-1) এবং এস-২ (S-2)। এস-১ (S-1) ভিসার আওতায় স্কুল, স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা থাকবে। অন্যদিকে এস-২ (S-2) ভিসার আওতায় পিএইচডি (PhD scholar), গবেষণা পড়ুয়া (research student), বিদেশি ফ্যাকাল্টি (visiting faculty), বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযান (scientific & anthropological expedition), ইন্টার্নশিপ (internship) এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম (exchange programme)-এর মতো বিভিন্ন বিষয় রাখা হয়েছে।

স্টাডি ইন ইন্ডিয়া পোর্টাল (Study in India portal)-এর মাধ্যমে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি পড়ুয়ারা ই-এস-১ (e-S1) ভিসা পেতে পারেন। এই ভিসার মেয়াদ সর্বোচ্চ ৫ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদ—যেটি কম, সেই অনুযায়ী হবে। এই ভিসাতেও একাধিকবার প্রবেশের (Multiple Entry) সুবিধা থাকবে।

বিজনেস ভিসা (Business Visa)-তেও বদল-

বিজনেস ভিসা (Business Visa)-কে B-1 এবং B-2—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ভারতে দীর্ঘমেয়াদি ব্যবসা বা শিল্প সংস্থা গড়ে তোলার মতো কাজের জন্য B-1 ভিসা দেওয়া হবে। অন্যদিকে স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজ, উৎপাদন বিনিয়োগ ব্যবসা (production investment business), কনফারেন্স (conference), ক্রীড়া (sports), সাংস্কৃতিক প্রোগ্রাম (cultural performance) এবং সিনেমার শুটিং (film shoot)-এর মতো কাজ B-2 ভিসার আওতায় থাকবে।

১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা (E-Visa)-

বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ভারতের ই-ভিসা (e-Visa)-র সুবিধা পান। নতুন ভিসা কাঠামো চালু করতে নিজেদের আইটি সিস্টেম (IT system) আপডেট করছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের আশা, ২০২৬ সালের শেষের মধ্যে নতুন নিয়মে ভিসা দেওয়া শুরু করা সম্ভব হবে।

নতুন কাঠামোয় ভারতের ৯টি মূল ভিসা বিভাগ হবে—বিজনেস (Business), কূটনৈতিক (Diplomatic), কর্ম (Work), সাংবাদিক (Journalist), মেডিক্যাল (Medical), অফিসিয়াল (Official), পড়ুয়া (Student), ভিজিটর (Visitor) এবং অন্যান্য (Miscellaneous)।

মিসলেনিয়াস বা অন্যান্য ভিসা (Miscellaneous Visa)-এর আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ও তাঁদের স্বামী-স্ত্রী এবং সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশিদের নির্ভরশীল, অরোভিল ফাউন্ডেশন (Auroville Foundation)-এর মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে আসা ব্যক্তি, ভারতে থাকতে চাওয়া আফগান নাগরিক এবং প্রতিবেশী দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট কিছু দীর্ঘমেয়াদি ভিসা রাখা হবে।

কেন্দ্র জানিয়েছে, বিশ্বের উন্নত দেশগুলির ভিসা ব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে। সরকারের দাবি, নতুন ব্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং বিদেশিদের জন্য সুবিধাজনক হবে।

Follow Us