AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: উৎসবের মুখেও পিছু ছাড়ছে না ঝড়বৃষ্টি, আজ থেকেই অতি ভারী বৃষ্টিতে ভাসবে এই জায়গাগুলি

Weather Update: আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, মহারাষ্ট্রের মধ্য অংশ, কর্নাটকের ভিতরের অংশ, কেরল ও মাহেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

Weather Update: উৎসবের মুখেও পিছু ছাড়ছে না ঝড়বৃষ্টি, আজ থেকেই অতি ভারী বৃষ্টিতে ভাসবে এই জায়গাগুলি
আন্দামানে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Oct 09, 2021 | 9:18 AM
Share

নয়া দিল্লি: উৎসবের মরশুমেও বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আন্দামান উপকূলে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, যার জেরে শনিবার থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপ, গোয়া, মহারাষ্ট্র সহ কোঙ্কন উপকূলের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবারই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার জেরে ভারী বৃষ্টিপাত, এমনকি ঘূর্ণিঝড়ের মুখেও পড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলি। আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছিল, আগামী ১০ অক্টোবরের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপটি তৈরি হওয়ার পর তা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উত্তর ভাগে পৌঁছবে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, মহারাষ্ট্রের মধ্য অংশ, কর্নাটকের ভিতরের অংশ, কেরল ও মাহেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কেরলের একাধিক জেলায়।

আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শনিবার থেকেই ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ ভারী বৃষ্টি শুরু হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, কর্নাটক, কেরল, মাহে, পুদুচেরী, তামিলনাড়ুতেও।

শনিবার থেকেই কেরলের বিচ্ছিন্ন এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলাপ্পুজ়া ও পাঠানামথিত্তায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন ধরেই এই ভারী বৃষ্টিপাত জারি থাকবে বলে জানা গিয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং মৎসজীবীদেরও আপাতত কয়েকদিন গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?