Husband Threat Wife: ডিভোর্সে রাজি না হওয়ায় স্ত্রীর গোপন ছবি ভাইরালের হুমকি স্বামীর
জানা গিয়েছে, স্বামীর হাতে লাঞ্ছিত ওই মহিলা এক জন স্কুল শিক্ষিকা। স্ত্রীর গোপন ছবি-ভিডিয়ো ভাইরাল করার হুমকি দেওয়া ওই ব্যক্তির সঙ্গে অন্য মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। ওই মহিলাকে বিয়ে করতে চান অভিযুক্ত ব্যক্তি। সেই জন্য স্ত্রী যাতে ডিভোর্স দেন, তাঁকে চাপ দিচ্ছেন। কিন্তু স্ত্রী তাতে রাজি নন।

বেঙ্গালুরু: বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন স্বামী। কিন্তু ডিভোর্স দিতে রাজি নন স্ত্রী। এতেই ক্ষুব্ধ হয়ে স্ত্রীর উপর অত্যাচার করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, ডিভোর্স না দিলে ওই মহিলার নগ্ন এবং যৌনতার ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা সম্প্রতি ঘটেছে কর্নাটকের বেলাগাভিতে। ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, স্বামীর হাতে লাঞ্ছিত ওই মহিলা এক জন স্কুল শিক্ষিকা। স্ত্রীর গোপন ছবি-ভিডিয়ো ভাইরাল করার হুমকি দেওয়া ওই ব্যক্তির সঙ্গে অন্য মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। ওই মহিলাকে বিয়ে করতে চান অভিযুক্ত ব্যক্তি। সেই জন্য স্ত্রী যাতে ডিভোর্স দেন, তাঁকে চাপ দিচ্ছেন। কিন্তু স্ত্রী তাতে রাজি নন। ডিভোর্স না দেওয়াতেই স্ত্রীর ছবি ভাইরালের হুমকি দিয়েছেন ওই ব্যক্তি।
স্ত্রী স্বামীর বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ করেছেন। ঘটনা নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, গ্রেফতারের আশঙ্কায় ওই ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। এর পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। বিষ খেয়ে থানায় আসেন অভিযুক্ত ব্যক্তি। এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে বেরলে ওই ব্যক্তিকে জেল হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।
