WITT Summit 2026: TV9 নেটওয়ার্কের সামিটে প্রধান অতিথি হিসেবে আবারও উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তাঁদের মধ্যে থাকবেন মধ্যপ্রদেশের মোহন যাদব, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, রাজস্থানের ভজন লাল শর্মা, হরিয়ানার নায়েব সিং সাইনি, পঞ্জাবের ভগবন্ত মান এবং কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।

WITT Summit 2026: TV9 নেটওয়ার্কের সামিটে প্রধান অতিথি হিসেবে আবারও উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image Credit source: TV9 Network

Mar 20, 2026 | 9:06 AM

নয়া দিল্লি: শুরু হচ্ছে TV9 নেটওয়ার্কের ‘What India Thinks Today Summit 2026’ সম্মেলন। এবার চতুর্থ সংস্করণ। আগামী ২৩ ও ২৪ মার্চ ওই সম্মেলনের আয়োজন করা হয়েছে দিল্লিতে। এবারও সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি কী বার্তা দেন, সেদিকেই নজর থাকবে। পাশাপাশি, দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।

এই মুহূর্তে ভারতে অর্থনৈতিক লক্ষ্য, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক পরিস্থিতি, সবটাই উঠে আসবে আলোচনায়। ‘ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এই সামিটে। দেশের উন্নয়নের ব্লু প্রিন্ট তৈরি করার বিষয়ে হবে আলোচনা। উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট ব্যক্তি।

এর আগে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ (What India Thinks Today) সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল ‘ইন্ডিয়া ইন দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার’। পরিবর্তনশীল বিশ্বে ভারত কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে, তা নিয়েই আলোচনা হয়েছিল। এবছর আলোচনার বিষয়, ২০৪৭-এ ভারত কেমন হবে?

‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ সম্মেলনে এবারও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের বক্তব্য শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং অশ্বিনী বৈষ্ণবও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তাঁদের মধ্যে থাকবেন মধ্যপ্রদেশের মোহন যাদব, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, রাজস্থানের ভজন লাল শর্মা, হরিয়ানার নায়েব সিং সাইনি, পঞ্জাবের ভগবন্ত মান এবং কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। প্রাক্তন কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি, লোকসভার সংসদ সদস্য অখিলেশ যাদব ও আসাদউদ্দিন ওয়াইসি এই।

বোর্ডরুম লিজেন্ড অধ্যাপক রাম চরণ, এমএইচপি ইন্ডিয়া (A Porsche Company)-র গ্রুপ সিওও (COO) মার্কাস ওয়ামবাখ এবং সিইও (CEO) বার্ন্ড ও. হরম্যান এই মেগা ইভেন্টের অংশ হতে চলেছেন।

Follow Us