Bengaluru News : স্ত্রীকে চাকরি থেকে ছাঁটাই, বসকে ‘পেটালেন’ স্বামী!

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আভালহল্লি এলাকায়। একটি স্যালোঁতে কাজ করতেন সুষমা নামে ওই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সুষমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। কোনও কারণ ছাড়াই তাঁকে চাকরি থেকে ছাঁটাই করা হয় বলে অভিযোগ। বাড়িতে এসে জানাতেই ক্ষোভে ফেটে পড়েন স্বামী। এরপরই দলবল নিয়ে ওই স্যাঁলোতে পৌঁছয় তাঁরা।

Bengaluru News : স্ত্রীকে চাকরি থেকে ছাঁটাই, বসকে পেটালেন স্বামী!
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

Apr 04, 2026 | 8:27 PM

কর্ণাটক : চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে স্ত্রীকে। মেনে নিতে পারেনি স্বামী। ক্ষোভে ফেটে পড়েন। তারপরই দলবল নিয়ে ছোটেন স্ত্রীয়ের অফিসে। প্রথমে স্ত্রীয়ের প্রাক্তন বসকে হুমকি, তারপর বেধড়র মারধর। সম্প্রতি, এমনই অভিযোগ উঠেছে বেঙ্গালুরুতে। স্ত্রীকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য মালিকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় মালিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কী ঘটেছে?

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আভালহল্লি এলাকায়। একটি স্যালোঁতে কাজ করতেন সুষমা নামে ওই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সুষমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। কোনও কারণ ছাড়াই তাঁকে চাকরি থেকে ছাঁটাই করা হয় বলে অভিযোগ। বাড়িতে এসে জানাতেই ক্ষোভে ফেটে পড়েন স্বামী। এরপরই দলবল নিয়ে ওই স্যাঁলোতে পৌঁছয় তাঁরা। অভিযোগ,স্যাঁলোর মালিক মোহন কুমারের উপর চড়াও হন তাঁরা। মোহন কুমারকে মারধরের অভিযোগ ওঠে। একইসঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। স্বামীকে বাঁচাতে গেলে তাঁর স্ত্রী শ্রীজাকেও মারধর করা হয় বলে অভিযোগ।

হামলায় গুরুতর জখম হন স্যাঁলো মালিক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে ইতিমধ্যে। যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। আভালহল্লি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বর্তমানে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে দুই পক্ষের মধ্যে ঝামেলা বাঁধল, শুধুমাত্র স্ত্রীকে চাকরি থেকে বরখাস্ত করাই হামলার আসল কারণ কি না তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us