Abhishek Banerjee: ‘পার্টি যদি সুযোগ দেয়,আমি ডায়মন্ড হারবারেই দাঁড়াব’, পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee Accepts CM Suvendu Adhikari’s Challenge: বারুইপুরের সভা থেকে এদিন অভিষেককে নিশানা করে শুভেন্দু বলেন, "২০২৯ সালে ভোটে দাঁড়াবেন। যত ভোটে জিতেছিলেন, তার চেয়ে একটা হলেও বেশি ভোটে জিতব।" এর পাল্টা অভিষেক বলেন, "পার্টি যদি সুযোগ দেয়, তাহলে আমি ডায়মন্ড হারবারেই দাঁড়াব।" পাশাপাশি এই প্রসঙ্গে নির্বাচন কমিশনকে টেনে মুখ্যমন্ত্রীকে নিশানাও করেন অভিষেক।

Abhishek Banerjee: পার্টি যদি সুযোগ দেয়,আমি ডায়মন্ড হারবারেই দাঁড়াব, পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
অভিষেক-শুভেন্দুImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 30, 2026 | 8:57 PM

কলকাতা: ডায়মন্ড হারবারে দাঁড়ালে জিততে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০২৯ লোকসভা ভোটে একটা হলেও বেশি ভোটে হারাবেন। শুক্রবার বারুইপুরের (Baruipur) সভা থেকে অভিষেককে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এর কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা চ্যালেঞ্জ করলেন অভিষেক। জানিয়ে দিলেন, তিনি ডায়মন্ড হারবারেই দাঁড়াবেন।

পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

বারুইপুরের সভা থেকে এদিন অভিষেককে নিশানা করে শুভেন্দু বলেন, “২০২৯ সালে ভোটে দাঁড়াবেন। যত ভোটে জিতেছিলেন, তার চেয়ে একটা হলেও বেশি ভোটে জিতব।” এর পাল্টা অভিষেক বলেন, “পার্টি যদি সুযোগ দেয়, তাহলে আমি ডায়মন্ড হারবারেই দাঁড়াব।” পাশাপাশি এই প্রসঙ্গে নির্বাচন কমিশনকে টেনে মুখ্যমন্ত্রীকে নিশানাও করেন অভিষেক। এর আগে অভিষেককে ডায়মন্ড হারবারে গিয়ে বিজয়া পালনে পরামর্শ দিয়েছিলেন। অভিষেকের জবাব, “আমি ডায়মন্ড হারবার ঠিক যাব, কাঁথিতেও যাব, আমি এলাকা ছেড়ে পালাইনি।”

অর্জুনের অভিযোগ নিয়ে কী বললেন অভিষেক? 

সম্প্রতি, অর্জুন সিং অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোয়াটস্যাপ গ্রুপ খুলেছেন। এই বিষয়ে অভিষেক বলেন, “এই কথাগুলো বলে বাজার গরম করে লাভ কী, ইডি-সিবিআই দিয়ে দিন, কে বারণ করেছে। সব তো আপনাদের হাতে রয়েছে। আমার বিরুদ্ধে কিছু থাকলে ব্যবস্থা নিক, গ্রেফতার করুক। পাঁচ মাসে আমার উপর দিয়ে অনেক ঝড়-জল গিয়েছে। আমি তো আত্মসমর্পণ করিনি।”

একই সঙ্গে অভিষেকের মন্তব্য, “রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বেঁচে থাকা অনেক বেশি সম্মানের। দরকারে আমরা মৃত্যু বরণ করব। যদি ভাবে জেলে ঢুকিয়ে ধমকে দেবে, চমকে দেব, আমাদের দমানো যাবে না। আমরা মাথা নত করিনি।”

অভিষেক-শুভেন্দু তরজা

বৃহস্পতিবারই পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নাম সহ প্রত্যেক অফিসারকে চিহ্নিত করে রাখছেন বলেও বার্তা দিয়েছেন তিনি। এ কথা শুনেই পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমার মনে হয় যে চ্যালা ক্যামাক স্ট্রিটের টাকা তুলত, সে সব বলে দিয়েছে। ১৫ বছর সরকারে ছিল, তাই ওদেরও তিন-চারটে লোক থাকতে পারে, যাদের সঙ্গে ফেসটাইমে কথা বলে।মনে হয় সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে। নিউইয়র্কে যেতে চাইছেন যান। আমরা এনওসি করে দেব। আমরা সব দেখছি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us