Abhishek Banerjee on Kunal Ghosh: সাংবাদিক সম্মেলনে কুণালকে নিয়ে প্রশ্ন শুনেই অভিষেক বললেন…

Abhishek Banerjee: এদিন তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই কুণাল ঘোষ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলেন, "দলের শৃঙ্খলার উপরে কেউ নয়। আমিও নই, বুথ সভাপতি সাংসদ বা বিধায়কও নন। সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। কোথাও হয়ত দলের মনে হয়েছে দলীয় শৃঙ্খলা তিনি ভেঙেছেন তাই ব্যবস্থা নিয়েছে।"

Abhishek Banerjee on Kunal Ghosh: সাংবাদিক সম্মেলনে কুণালকে নিয়ে প্রশ্ন শুনেই অভিষেক বললেন...
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। Image Credit source: Facebook

| Edited By: সায়নী জোয়ারদার

May 04, 2024 | 9:46 PM

কলকাতা: গত কয়েকদিন ধরে কুণাল ঘোষকে নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে। দল তাঁকে সাধারণ সম্পাদক পদ থেকে সরানোর পর কুণালের মুখে শোনা গিয়ে নানা বিস্ফোরক বক্তব্য। শনিবার সেই কুণাল ঘোষের মান ভাঙাতে বৈঠক করে তৃণমূল। ছিলেন ব্রাত্য বসু, ডেরেক ও’ব্রায়েন। ব্রাত্যই শনিবার কুণালকে গাড়িতে তুলে নিয়ে যান ডেরেকের বাড়িতে। তিনজনের কথাবার্তা শেষে আকাশে বাতাসে আনন্দ খুঁজে পান কুণাল ঘোষ। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট বলেন, “দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। আমিও নই।”

এদিন তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই কুণাল ঘোষ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলেন, “দলের শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। আমিও নই, বুথ সভাপতি সাংসদ বা বিধায়কও নন। সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। কোথাও হয়ত দলের মনে হয়েছে দলীয় শৃঙ্খলা তিনি ভেঙেছেন তাই ব্যবস্থা নিয়েছে।”

তবে বৈঠক থেকে বেরিয়ে কুণাল ঘোষ গান ধরেন, ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে…।’ পরে বলেন, “কিছু ইস্যু ছিল। সেটা নিয়ে একটা খোলামেলা আলোচনা হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে বলাই ভাল। আমি আমার নেত্রী মমতাদি ও অভিষেককে ধন্যবাদ দেবো আলোচনার পরিবেশ প্রেক্ষিত তৈরি করে দেওয়ার জন্য।”

Follow Us