Abhishek Banerjee: ‘আমি ৩ মাস ঘুমোতে পারিনি’, ভোটে জেতার পরও কী ‘চিন্তা’ কুরে-কুরে খাচ্ছিল অভিষেককে?

Abhishek Banerjee: সাংসদের কথায়, তিনি বুঝতে পারছিলেন না এত মানুষের ভালবাসা, এত মানুষের ঋণ কীভাবে শোধ করবেন তিনি। যা নিয়ে চিন্তায় ছিলেন তৃণমূল সাংসদ। ভোটে জয়লাভের পর শুধু ভেবেছেন জন-সাধারণের জন্য এমন কী করবেন যাতে তাঁদের ঋণ কিছু শোধ করা যায়।

Abhishek Banerjee: আমি ৩ মাস ঘুমোতে পারিনি, ভোটে জেতার পরও কী চিন্তা কুরে-কুরে খাচ্ছিল অভিষেককে?
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit source: Facebook

Feb 27, 2025 | 4:16 PM

কলকাতা: লোকসভা নির্বাচনে ভোটে বিপুল ভোটে জয় পেয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মধ্যে সর্বাধিক ভোট পেয়েছেন তিনিই। কিন্তু জানেন, এত বিপুল ভোটে জিতেও সাংসদ তিন মাস দু’চোখের পাতা এক করতে পারেননি। ঘুমোতেও পারেননি। এতদিন পর এ কথা নেতাজি ইন্ডোরে সে কথা জানালেন অভিষেক।

সাংসদের কথায়, তিনি বুঝতে পারছিলেন না এত মানুষের ভালবাসা, এত মানুষের ঋণ কীভাবে শোধ করবেন। যা নিয়ে চিন্তায় ছিলেন তৃণমূল সাংসদ। তৃণমূল সাংসদের কথায়, মানুষ তাঁর উপর আস্থা রেখেই ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। তিনি এমন কী পরিষেবা দেবেন যাতে ঋণ খানিক শোধ হয়। এরপর অভিষেক ‘সেবাশ্রয়’ নিয়ে ডায়মন্ড হারবারের মানুষের কাছে উপস্থিত হন।

এ দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বললে বিশ্বাস করবেন না, ৭ লক্ষ ১০ হাজার ভোটে জেতার পর তিন মাস ঘুমোতে পারিনি। মানুষের ঋণ কীভাবে পরিশোধ করব, কীভাবে শোধ করব? তিন মাস ঘুমোতে পারিনি। তারপর সেবাশ্রয় নিয়ে গেছিলাম মানুষের কাছে।” প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটে ব্যাপক জয় পায় তৃণমূল। সবার নজর ছিল যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। তবে দেখা যায়, ৭ লক্ষ ১০ হাজার ভোটে জেতেন তিনি। তারপরই বাঁধন ছাড়া আনন্দ দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যে।

Loading...
Unable to load recommendations.
Follow Us