
নয়া দিল্লি: একটি বিলাসবহুল হোটেলের ঘর। গুচ্ছ গুচ্ছ নথি। তার সামনে পাঁচ-ছ’জন বসে রয়েছেন। তারা কিছু নথি ফিলআপ করছেন। আর সেই ভিডিয়ো সামনে এনেছেন ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তাঁর দাবি, এরা সবাই পুলিশ কর্মী। তাঁরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নথি পূরণ করছেন।
বেশ কয়েকদিন ধরেই অভিষেক বলছিলেন একটি ভিডিয়ো তিনি প্রকাশ্যে আনবেন। শনিবার বিকেল চারটের পর ভিডিয়ো সামনে আনলেন। একটি নয় একাধিক ভিডিয়ো দেখান অভিষেক। তাৎপর্যপূর্ণভাবে কলকাতা হাইকোর্ট যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার স্পিকারের সিদ্ধান্তকে খারিজ করে দেয় তারপরের দিনই সেই ভিডিয়ো প্রকাশ্যে আনেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ৪০ থেকে ৫০ জন বিধায়ককে গান পয়েন্টে রেখে স্বাক্ষর করে স্পিকারকে চিঠি দিয়েছে ঋত শিবির। তিনি বলেন, “কয়েকটা ছোট ছোট ক্লিপ দেখাব আপনাদের, কীভাবে -কীভাবে পুলিশকে দিয়ে নকল হলফনামা ফিলআপ করে কমিশনে জমা দেওয়া হয়েছে।” এরপর পুলিশকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যাদের দেখা যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এও বলেন, “আমি প্রথম ক্লপি দেখাব যেখানে প্রথম দেখাব কোন জায়গায় এটা হয়েছে। পুলিশের একাংশই আমাদের বলেছে তাদের চোখের সামনে এই ঘটনা ঘটেছে। এই সবের বিরুদ্ধে আমি হাইকোর্ট-সুপ্রিম কোর্টের যেখানে যেখানে যেতে হয় যাব।”