
কলকাতা: শিল্প সম্ভাবনার কথা আলোচনা করতেই রাজ্যে এসেছেন গৌতম আদানি (Gautam Adani)। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। নিউ টাউনে আদানিদের হাসপাতালের ভূমিপূজনও হওয়ার কথা। তার আগেই খুলে দেওয়া হল আদানিদের বিশেষ ওয়েবসাইট। এবার বাংলার দুর্গাপুজোয় (Durga Puja) বাছাই করা পুজো কমিটিকে অনুদান দিতে চলেছে আদানিরা।
আজ বুধবার থেকে কলকাতা, বিধাননগর এবং সাউথ দমদম জুড়ে বারোয়ারি দুর্গা পুজোর শিল্পীদের জন্য ওয়েবসাইট খুলে দিয়েছে আদানি গ্রুপ। ওয়েবসাইটের ‘Register’ ট্যাবে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবে পুজো কমিটিগুলি। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্টার করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কমিটিগুলিকে। বাছাই করা পুজো কমিটিগুলিকে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেবে আদানিরা।
সমস্ত ফর্ম শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমেই পুজো শিল্পীদের জমা দিতে হবে বলে জানানো হয়েছে।
সব ফর্ম শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমেই জমা দিতে হবে।
সব বাধ্যতামূলক ফিল্ড পূরণ করতে হবে।
একটি বারোয়ারি দুর্গা পুজোর তরফে শুধুমাত্র একজন শিল্পীই ফর্ম জমা দিতে পারবেন।
পুজো কমিটি কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা বা দক্ষিণ দমদম পুরসভা এলাকার মধ্যে হতে হবে।
এই অনুদানের যোগ্য হতে হলে পুরো পুজোর ইনস্টলেশন ৮ অক্টোরের মধ্যে শেষ করতে হবে।
নির্বাচিত ৮টি পুজোর প্রত্যেককে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে।
১০ লক্ষ টাকা করে পাবেন প্রধান শিল্পী। ১৫ লক্ষ টাকা করে পাবে পুজো কমিটিগুলি।
নির্বাচিত পুজো মণ্ডপগুলিতে দর্শকদের প্রবেশ হবে বিনামূল্যে।
১০ থেকে ১২ অক্টোবর, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪টে পর্যন্ত নির্বাচিত ভেন্যুগুলিতে ওই পুজোর জন্য শুধুমাত্র একটি এন্ট্রি থাকবে।
নির্বাচিত পুজোর ইনস্টলেশনগুলি আদানি গ্রুপ মিউজিয়াম, আর্ট এক্সিবিশনে প্রদর্শিত করা হতে পারে।
২৫শে সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় আছে। ওয়েবসাইটটি হল- http://durgapujaadani.in/।