Congress Leader Bail: মিলন জামিন পেতেই মেয়ে বললেন, ‘আমার বাবা কখনও কোনও ভুল কাজ করেননি’,উচ্ছ্বসিত কংগ্রেস কর্মীরা বললেন,’এবার হুডখোলা জিপে প্রচার হবে’

Kolkata: অপরদিকে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারীর প্রার্থীর পাশাপাশি মিলন প্রধানের বিরুদ্ধেও আমরা লড়াই করছি। উনি জেলে বসে আছেন বলে চুপি চুপি আমরা প্রচার সেরে ফেলব এমন কাজ আমরা করি না। সেটা বিজেপির কাজ। আর সেই কারণেই ভোট ঘোষণার পর পুরনো মামলায় গ্রেফতার হতে হয় তাঁকে।"

Congress Leader Bail: মিলন জামিন পেতেই মেয়ে বললেন, আমার বাবা কখনও কোনও ভুল কাজ করেননি,উচ্ছ্বসিত কংগ্রেস কর্মীরা বললেন,এবার হুডখোলা জিপে প্রচার হবে
মিলন প্রধান ও তাঁর মেয়েImage Credit source: Facebook

Sep 29, 2026 | 1:15 PM

কনিষ্ক মাইতির রিপোর্ট

কলকাতা: গ্রেফতার হয়েছিলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Milan Pradhan) পুরনো মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। ভোটের আগে যত দিন এগিয়ে এসেছে, ততই রাজনৈতিক উত্তাপ চড়েছে শুভেন্দুর জেলায়। কংগ্রেস প্রার্থীর কি জামিন হবে? এই সবের মধ্যেই মঙ্গলবার জামিন পেয়েছেন তিনি। জেলমুক্তির সেই খবর পৌঁছতেই তুমুল আনন্দ নন্দীগ্রামে। অপরদিকে তাঁর মেয়ে অরুণিমা প্রধান টিভি ৯ বাংলাকে জানালেন, “আমার বাবা কোনও ভুল কাজ করেননি।”

এ দিন, অরুণিমা প্রধান বলেন, “আমি কারও নাম নেব না। যা সত্যি তাই থাকুক। আমার বাবা কখনও কোনও ভুল কাজ করেননি। আমার বাবার যেটা হওয়ার সেইটাই হবে।” অপরদিকে, নন্দীগ্রাম বাইপাস লাগোয়া কংগ্রেস কার্যালয়ে উৎসবের মেজাজ।
কংগ্রেসের ব্লক সভাপতি থেকে কংগ্রেস কর্মী সকলেই উচ্ছ্বসিত। এই নিয়ে বলতে গিয়ে কংগ্রেসের ব্লক সভাপতি জানান, “মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই। গণতন্ত্রের জয় হয়েছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করা যায় না কখনও। আজও যাবে না।” এরপরই প্রচার নিয়ে মুখ খোলেন। তাঁরা জানান, হুডখোলা জিপে প্রচার হবে। বলেন, “হুডখোলা জিপে ফুলের মালা দিয়ে হলদিয়া থেকে বরণ করে পুরো ব্লকে প্রচার করাবো।”

অপরদিকে, মিলন জামিন পেতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, মানুষ প্রতিবাদ করেছে। মহামান্য আদালত তাঁকে জামিন দিয়েছে। এর থেকে প্রমাণিত মিথ্যাকে স্থায়ী করা যায় না।” বিজেপি বিধায়ক তথা মুখপাত্র সজল ঘোষ বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য যাই থাকুক। খুনের কেসের আসামিকে প্রার্থী করবে, আর তাকে যদি না ধরে প্রথমে, তখন এরা আবার বলবে কালকে যাকে নিরাপত্তা দিয়েছিলেন তাঁকে ধরলেন কীভাবে? সরকারের কাজ আইনের কাছে পৌঁছে দেওয়া।” অপরদিকে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, “শুভেন্দু অধিকারীর প্রার্থীর পাশাপাশি মিলন প্রধানের বিরুদ্ধেও আমরা লড়াই করছি। উনি জেলে বসে আছেন বলে চুপি চুপি আমরা প্রচার সেরে ফেলব এমন কাজ আমরা করি না। সেটা বিজেপির কাজ। আর সেই কারণেই ভোট ঘোষণার পর পুরনো মামলায় গ্রেফতার হতে হয় তাঁকে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us