Nabanna Meeting: কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে তিরস্কৃত! নবান্নের জেলা প্রশাসনের কর্তাদের কী বার্তা দিলেন মুখ্যসচিব?

WB Chief Secretary: গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং সম্ভাব্য ঝামেলার ক্ষেত্রে আগে থেকেই নিরাপত্তা জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে। অশান্তি হলে দ্রুত ব্যবস্থা নিতে যাতে কোনও সমস্যা না হয় তা দেখতে বলা হয়েছে। প্রশাসনিক কর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার উপরেও জোর দেওয়া হয়েছে।

Nabanna Meeting: কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে তিরস্কৃত! নবান্নের জেলা প্রশাসনের কর্তাদের কী বার্তা দিলেন মুখ্যসচিব?
কী বলছে নবান্ন?

| Edited By: জয়দীপ দাস

Apr 03, 2026 | 9:15 PM

কলকাতা: দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে তিরস্কৃত হওয়ার পরেই কলকাতায় ফিরেই বড় বৈঠক। মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালার নেতৃত্বে নবান্নে হয়ে গেল উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক। সূত্রের খবর, বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশকে ভোটের আগে অশান্তি রুখতে কড়া বার্তা দেওয়া হয়েছে। 

গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং সম্ভাব্য ঝামেলার ক্ষেত্রে আগে থেকেই নিরাপত্তা জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে। অশান্তি হলে দ্রুত ব্যবস্থা নিতে যাতে কোনও সমস্যা না হয় তা দেখতে বলা হয়েছে। প্রশাসনিক কর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার উপরেও জোর দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিনে ভবানীপুর-কালীঘাট-হাজরা থেকে মালদহের কালিয়াচক, একের পর এক ঘটনায় প্রশ্ন উঠে গিয়েছে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে। তা নিয়ে আগেই নড়েচড়ে বসেছে কমিশন। কালিয়াচকের ঘটনায় ইতিমধ্যেই মাঠে নেমেছে এনআইএ। বড় সংখ্যায় হয়েছে গ্রেফতারিও। চলছে চাপানউতোর। 

অন্যদিকে ইতিমধ্যে রাজ্যে পুরোদমে শুরু হয়ে গিয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ। তা নিয়েও প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে। ২৪টি নির্বাচনী জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল কোর্ট গঠন করা হবে। সূত্রের খবর, কোর্টের জন্য চেয়ার, টেবিল, এসি-সহ প্রয়োজনীয় আসবাবপত্র ইতিমধ্যেই আনা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের সহায়তার করা হচ্ছে কর্মী নিয়োগ। এবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে জমা পড়া আবেদন প্রক্রিয়াকরণ নিয়েও আলোচনা হয়ে গেল নবান্নের উচ্চ পর্যায়ের বৈঠকে। অফলাইন আবেদন অনলাইনে তোলার পদ্ধতি নিয়ে জেলাশাসকদের কাছ থেকে আসছে প্রস্তাব। প্রস্তাবগুলি লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ মুখ্যসচিবের। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

Follow Us