AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Weather: কালো আকাশে বিদ্যুতের ঝলকানি! ভেজা কলকাতার মাথায় ‘ঝুলে থাকল’ ছয়টি বিমান

Kolkata Weather: তবে সাময়িক ক্ষয়-ক্ষতির মাঝে স্বস্তিতে একটা বড় অংশের মানুষজন। গত কয়েক সপ্তাহ ধরে যে হাঁসফাঁস করা গরম পড়েছিল দক্ষিণবঙ্গজুড়ে। শনিবার তাতেই বৃষ্টির ঝড়াল স্বস্তির আকাশ।

Kolkata Weather: কালো আকাশে বিদ্যুতের ঝলকানি! ভেজা কলকাতার মাথায় 'ঝুলে থাকল' ছয়টি বিমান
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Apr 27, 2025 | 3:29 PM
Share

কলকাতা: তপ্ত গরমে ভিজিয়ে গেল বৃষ্টি। পূর্বাভাস মতোই সন্ধে থেকে কালো করে এল দক্ষিণবঙ্গের আকাশ। সেই পালে হাওয়া দিয়েই ভিজল কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলা। হল বজ্রপাতও। কিন্তু এই প্রতিকূল আবহাওয়ার কারণে আকাশেই ক্ষণিকের জন্য ‘আটকে’ গেল একাধিক বিমান।

শনিবার আকাশ কালো করে বৃষ্টি নামতেই শিকেয় উঠল বিমান পরিষেবা। ঝড়-বৃষ্টির কারণে সময় পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দরের একাধিক পূর্বনির্ধারিত বিমানের। এছাড়াও, মাঝ আকাশে ‘আটকা পড়ল’ ছয়টি বিমান। বৃষ্টির কারণে নামতে পারল না মাটিতে। চক্কর খেতে হল অন্ধকারে ঢাকা আকাশজুড়েই। বিমানবন্দর সূত্রে খবর, বৃষ্টির কারণে মাঝ আকাশে ঘণ্টাখানেক পাক খেতে হয়েছে দিল্লি, গুয়াহাটি, জয়পুর, ইন্দোর ও রাঁচি থেকে আগত মোট ছয়টি বিমানকে।

প্রসঙ্গত, শনির বৃষ্টিতে কিন্তু ভালই ভিজেছে কলকাতা। বেশ কিছু জায়গায় জমেছে জল। পড়েছে গাছ। সল্টলেকের ই ব্লকের দু নম্বর বাড়ির সামনে থাকা গাড়ির উপর ঝোড়ো হাওয়ার কারণে ভেঙে পড়েছে গাছ। তাতে খানিকের জন্য ব্য়াহত হয়েছে যান চলাচল। তবে সাময়িক ক্ষয়-ক্ষতির মাঝে স্বস্তিতে একটা বড় অংশের মানুষজন। গত কয়েক সপ্তাহ ধরে যে হাঁসফাঁস করা গরম পড়েছিল দক্ষিণবঙ্গজুড়ে। শনিবার তাতেই বৃষ্টির ঝড়াল স্বস্তির আকাশ।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা