Agnimitra Paul on Troll: ‘আমায় ট্রোল করে বলছে, সাইকেল কী মাথায় রাখব?’, ট্রোলারদের এবার জবাব দিলেন অগ্নিমিত্রা

Kolkata: মন্ত্রী বলেছেন, "বাজারের ভিতর সাইকেল ঢুকিয়ে রেখে দিচ্ছে। আমার বক্তব্য, যেখানে দোকান রয়েছে সেখানে সাইকেল রাখবেন না। আমায় ট্রোল করে বলছে, সাইকেল কী মাথায় রাখব? কেন মাথায় রাখবেন? বাজারের বাইরে তো পার্কিং রয়েছে সেখানে রাখুন।"

Agnimitra Paul on Troll: আমায় ট্রোল করে বলছে, সাইকেল কী মাথায় রাখব?, ট্রোলারদের এবার জবাব দিলেন অগ্নিমিত্রা
অগ্নিমিত্রা পাল, বিধায়কImage Credit source: Tv9 Bangla

Sep 20, 2026 | 1:28 PM

কলকাতা: ফুটপাথ থাকবে ফুটপাথের মতো। সেখানে পার্কিং নয়, কিংবা বেআইনি ভাবে কোনও দোকান নয়। এই নিয়ে বারেবারে নির্দেশ দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে প্রতিদিন নিয়ম করে ঘুরে বেড়ান তিনি। প্রয়োজনে ধমক দেন, কখনও আবার বুদ্ধি দেন কীভাবে আরও সুন্দর করে সাজিয়ে তোলা যায়। সম্প্রতি তেমনই একটি বাজারে ঢুকে দোকানের সামনে সাইকেল দেখে চটে যান মন্ত্রী। সাইকেল কেন দোকানের সামনে থাকবে সেই নিয়ে বকাঝকাও করেন। মন্ত্রীর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সঙ্গে বিস্তর আলোচনাও হয়। এবার সেই ট্রোলারদেরই জবাব দিলেন অগ্নিমিত্রা পাল।

মন্ত্রী বলেছেন, “বাজারের ভিতর সাইকেল ঢুকিয়ে রেখে দিচ্ছে। আমার বক্তব্য, যেখানে দোকান রয়েছে সেখানে সাইকেল রাখবেন না। আমায় ট্রোল করে বলছে, সাইকেল কী মাথায় রাখব? কেন মাথায় রাখবেন? বাজারের বাইরে তো পার্কিং রয়েছে সেখানে রাখুন।” মন্ত্রীর স্পষ্ট বক্তব্য, যেখানে সেখানে কোনও সাইকেল, মোটরবাইক বা গাড়ি পার্কিং করা যাবে না। আর পার্কিং নিয়ে আগেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। কথা না শুনলে ফাইন করা হবে বলেও নির্দেশ দিয়েছিলেন। ফলে বাজারের ভিতর দোকানের সামনে গাড়ি পার্কিং দেখে চটে যান তিনি।

কী ঘটেছিল?

একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে অগ্নিমিত্রা বলছেন, “সাইকেল টা কার?থানায় জমা নেব? বাজারের মধ্যে সাইকেল রাখার জায়গা? কী ভেবেছ যা খুশি তাই করবে? এটা আগের সরকার নয় যে একটা ঝান্ডা ধরে নিলাম তারপর যা খুশি তাই করব।” অগ্নিমিত্রার এই ভিডিয়োই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আজ সেই ট্রোলার জাবাব দিলেন তিনি।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us