AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: রবিবার দিনভর মন খারাপ আকাশের, আগামী ৪৮ ঘণ্টার জন্য কী পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস

Weather Update: রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে দুই মেদিনীপুরে। রেহাই পাবে না পুরুলিয়া এবং ঝাড়গ্রামও। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনায়।

Weather Update: রবিবার দিনভর মন খারাপ আকাশের, আগামী ৪৮ ঘণ্টার জন্য কী পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস
প্রতীকী চিত্র। Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 29, 2024 | 11:27 PM
Share

কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ। চলছে দমকা হাওয়া। হাওয়া অফিস থেকে এদিন দিনভরই মন খারাপ থাকবে বাংলার আকাশের। রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির পাশাপাসি উপকূলবর্তী জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে। তবে বৃষ্টির জন্য তাপমাত্রার বড়সড় কিছু পরিবর্তন হবে এমনটা কিন্তু বলছে না মৌসম ভবন। সোমবার বিকালের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমে এলেও অল্প বিস্তর বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে। 

এদিন রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে দুই মেদিনীপুরে। রেহাই পাবে না পুরুলিয়া এবং ঝাড়গ্রামও। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার বৃষ্টির প্রাবল্য বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে। তবে কমবেশি সব জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, ঝড়গ্রামে।  

হাওয়া অফিস বলছে উত্তর বঙ্গোপসাগরে মাথাচাড়া দিয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। ছত্তিসগঢ়ের উপরেও রয়েছে ঘূর্ণাবর্ত। তার কিছুটা প্রভাব পড়ছে বাংলায়। একসঙ্গে হাওয়া অফিস এও জানাচ্ছে সোমবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তম-পশ্চিম ভারতে। তাই শীতের আশা আর নেই বললেই চলে। এদিন সকালে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াল। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ঘোরাফেরা করছে ৩৯ থেকে ৭৬ শতাংশের আশপাশে। 

Follow Us