AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Latest Update: কলকাতা সহ ৫ জেলায় লাল সতর্কতা, সঙ্গে তুমুল ঝড়, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

Bengal Weather Update: কালো করে এল আকাশ। বিকেলেই নামল রাত। কালো মেঘে ছেয়ে গেল গোটা আকাশ। আলিপুর আবহাওয়া অফিস আগেই পূর্বাভাস ছিল বৃষ্টি হবে। আর বিকেল নামতেই তেমনটা হল। কলকাতা ও লাগোয়া জেলায় জারি হল লাল সতর্কতা (Red Alret)। হাওয়া অফিস বলছে, ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। 

Weather Latest Update: কলকাতা সহ ৫ জেলায় লাল সতর্কতা, সঙ্গে তুমুল ঝড়, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন
এই মুহূর্তের তোলা ছবি, রাহুল সাধুখাঁImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 07, 2026 | 4:33 PM
Share

কলকাতা: কালো করে এল আকাশ। বিকেলেই নামল রাত। কালো মেঘে ছেয়ে গেল গোটা আকাশ। আলিপুর আবহাওয়া অফিস আগেই পূর্বাভাস ছিল বৃষ্টি হবে। আর বিকেল নামতেই তেমনটা হল। কলকাতা ও লাগোয়া জেলায় জারি হল লাল সতর্কতা (Red Alret)। হাওয়া অফিস বলছে, ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে।

কোথায় কোথায় বৃষ্টি হবে?

আবহাওয়া অফিস বলছে, কলকাতা ও লাগোয়া জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা,হাওড়া,হুগলি, নদিয়া,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি হয়েছে। ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মেঘ ডাকলে কংক্রিটের নীচে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ দিকে, বর্ষা কিন্তু ঢুকে পড়েছে ভারতে। কেরলমের পর কর্ণাটক তামিলনাড়ু পেরিয়ে গোয়া-মহারাষ্ট্রতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও ঢুকে পড়েছে বর্ষা। কিন্তু বাংলায় এখনই বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়নি। সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই কবে এ রাজ্যে বর্ষা ঢুকবে তার তথ্য় মেলেনি।

আবহাওয়া অফিস বলছে, সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই আগামী সাত দিনে। এদিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…