AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? হেল্পলাইন নম্বর চালু রাজ্য সরকারের, অভিযোগ জানাতে ফোন করুন এই নম্বরে

Annapurna Yojana Helpline Number: সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী বলেন, "ইতিমধ্যে ১ কোটি ৪৮ লক্ষের মতো মহিলা অগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর আমরা সেপ্টেম্বর মাসের টাকা ট্রান্সফার করব।"

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? হেল্পলাইন নম্বর চালু রাজ্য সরকারের, অভিযোগ জানাতে ফোন করুন এই নম্বরে
ফাইল ছবিImage Credit: TV9 Bangla
| Updated on: Sep 08, 2026 | 8:26 AM
Share

কলকাতা: জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা পাচ্ছেন মহিলারা। সরকারি তথ্য অনুযায়ী, জুলাই মাসেও প্রায় এক কোটির বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অগস্ট মাসেও প্রায় দেড় কোটি মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। তবে, আবার অনেকেই টাকা পাননি বলে অভিযোগ তুলেছেন। এবার অন্নপূর্ণা সংক্রান্ত অভিযোগ সরাসরি জানাতে পারবেন সরকারকে। কোথায় অভিযোগ করতে পারবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

কোথায় অভিযোগ জানাবেন?

রাজ্য সরকার একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল ৮২৮২০৮২৮২০। এছাড়া, ই-মেলেও অভিযোগ জানানো হবে। asap@wb.gov.in-এ অভিযোগ করতে পারবেন। সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টায় অভিযোগ জানানো যাবে। অন্নপূর্ণা সংক্রান্ত যে কোনও অভাব-অভিযোগ জানাতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা?

সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যে ১ কোটি ৪৮ লক্ষের মতো মহিলা অগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর আমরা সেপ্টেম্বর মাসের টাকা ট্রান্সফার করব। এবং সেইদিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্যে।” অগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছিল ১৭ অগস্ট।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ