BJP Candidate: কাউন্সিলর হতে চান? বড় সুযোগ দিচ্ছে বিজেপি, দ্রুত ড্রপ বাক্সে ফেলুন নিজের বায়োডাটা

Sukanta Majumdar: সুকান্ত এ দিন আরও বলেন, "সিপিএম এই মুহূর্তে অপ্রাসঙ্গিক। তৃণমূলে সবাই প্রাক্তন হয়ে যাচ্ছে। কেউ কাছে থাকতে চাইছে না। এই অবস্থায় আমরা নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি। এই ৫ মাসে জনদরদী উদ্যোগ নেওয়ায় দুটো উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হই। আমরা আশা করছি নির্বাচন কমিশন জানিয়ে দেবে। রাজনৈতিক নির্বাচন নয়। শহরের মান উন্নয়নের লক্ষ্য নিয়ে এই নির্বাচন।"

BJP Candidate: কাউন্সিলর হতে চান? বড় সুযোগ দিচ্ছে বিজেপি, দ্রুত ড্রপ বাক্সে ফেলুন নিজের বায়োডাটা
সুকান্ত মজুমদার, সাংসদ

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 11, 2026 | 4:25 PM

কলকাতা: দুর্গাপুজো (Durga Puja) শেষ হলেই হবে পৌরসভার ভোট (Municipality Election)। তবে, উৎসব চলছে বলে দমে থাকছে না শাসকদল। আগেভাগেই তাই প্রস্তুতি শুরু করল বিজেপি (BJP)। এবার বিজেপি প্রার্থীদের বাছাইয়ে কী কী শর্ত থাকবে, কারাই বা প্রার্থী হতে পারবেন সেই সবটা জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার।

কারা প্রাথী হতে পারবেন?

সুকান্ত জানিয়েছেন,স্বচ্ছ ভাবমূর্তি, এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা, এগুলো অগ্রাধিকার পাবে। তিনি বলেন, “এই প্রার্থী বাছাইকে কেন্দ্র করে ৬ মুরলীধর সেনে বিজেপির পার্টি অফিসে একটি ড্রপ বক্স রাখা হবে। পার্টি অফিস খোলা অবস্থায় সমস্ত স্তরের মানুষ (বিজেপির কর্মী হতে পারেন বা নাও পারেন। সমাজের প্রথিতযশা মানুষ ডাক্তার, শিক্ষক) । সবাইকে বলছি, গ্যালারি থেকে বসে হাততালি দিলে হবে না, আপনারা পিচে নেমে খেলুন। স্বচ্ছ পুরনিগম তৈরি করতে চাই।”

বিজেপির প্রার্থী হতে কীভাবে আবেদন করতে হবে?

সুকান্ত বলেন, “কোনও প্রোমোটার বা ডেভলপাররা চালাবে না। যুব সমাজকে সামনের দিকে এগিয়ে আসতে অনুরোধ করব। যুব সমাজ ও ছাত্র ছাত্রীদের সঙ্গে ওয়ার্ড ভিত্তিক কথা বলব।”

ড্রপ বক্স রাখা থাকবে…

৬ মুরলীধর সেনে বিজেপির পার্টি অফিসে ওই ড্রপ বক্সটি রাখা থাকবে। সেখানেই প্রার্থীরা নিজেদের নাম-বায়োডেটা ফেলে আসতে পারবেন। তারপরই সর্বসম্মতিতে প্রার্থী হতে পারবেন।

সুকান্ত এ দিন আরও বলেন, “সিপিএম এই মুহূর্তে অপ্রাসঙ্গিক। তৃণমূলে সবাই প্রাক্তন হয়ে যাচ্ছে। কেউ কাছে থাকতে চাইছে না। এই অবস্থায় আমরা নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি। এই ৫ মাসে জনদরদী উদ্যোগ নেওয়ায় দুটো উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হই। আমরা আশা করছি নির্বাচন কমিশন জানিয়ে দেবে। রাজনৈতিক নির্বাচন নয়। শহরের মান উন্নয়নের লক্ষ্য নিয়ে এই নির্বাচন।”

 

 

 

Loading...
Unable to load recommendations.
Follow Us