AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayushman Bharat scheme West Bengal: বাংলায় এবার চালু হবে আয়ুষ্মান ভারত, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, জেনে নিন সব ডিটেইলস

Ayushman Bharat benefits & Eligibility: আয়ুষ্মান ভারত কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাওয়ার পাশাপাশি নিখরচায় মিলবে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মান ভারত যোজনারই নতুন সংযোজন প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্যবিমা। 

Ayushman Bharat scheme West Bengal: বাংলায় এবার চালু হবে আয়ুষ্মান ভারত, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, জেনে নিন সব ডিটেইলস
আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কারা পাবেন?Image Credit: TV9 বাংলা
| Updated on: May 08, 2026 | 6:47 PM
Share

কলকাতা: বাংলায় পরিবর্তন। ঘাসফুল ঝরে বাংলার বুকে ফুটেছে পদ্ম। নির্বাচিত হয়েছে বিজেপি (BJP)। আগামী ৯ মে  সরকারের শপথ গ্রহণ। বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচিত হতেই এবার চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারি প্রকল্প, যা এতদিন তৃণমূল আমলে আটকে ছিল। এর মধ্যে অন্যতম হল আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)এটি হল কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প, যেখানে নিখরচায় ৫ লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা মেলে। বিজেপি তাদের ইস্তেহারেই জানিয়েছিল যে সরকার গঠন হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে পশ্চিমবঙ্গে। 

কারা পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা?

২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেন। এই প্রকল্প আনা হয়েছিল গরিব, নিম্ন আয়ের পরিবারের জন্য, যাতে তারা বিনা খরচায় সঠিক চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। ৫ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়। আর্থিক সঙ্কটের কারণে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তা-ই আয়ুষ্মান ভারত প্রকল্পের লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • কেন্দ্রের নিয়ম অনুযায়ী, যে সকল পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তারাই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন।
  • যে সকল পরিবার এক কামরার ঘরে থাকেন কিংবা কাঁচা বাড়িতে থাকেন, তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান। বিশেষভাবে সক্ষম, তফশিলি জাতি/জনজাতি (SC/ST)-রাও এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পান।
  • এছাড়া ৭০ বছর বা তার ঊর্ধ্বে থাকা সকল প্রবীণ নাগরিকরাই এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পান। এক্ষেত্রে আয়ের কোনও সীমা বেঁধে দেওয়া হয়নি।

আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন কি না, কীভাবে দেখবেন?

  • এর জন্য আপনাকে আয়ুষ্মান ভারত অ্যাপ বা  PM-JAY ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
  • এর পরে “অ্যাম আই এলিজেবল” অপশনে ক্লিক করে, আধার নম্বর দিয়ে যাচাই করতে পারেন যে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন কি না।

কমন সার্ভিস সেন্টারে আবেদন জমা দিয়েও এই তথ্য যাচাই করা যায়।

কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না?

যে  সকল পরিবারের দুই চাকা বা চার চাকার গাড়ি রয়েছে, কিংবা মাছ ধরার নৌকা রয়েছে, যাদের আয় বার্ষিক আড়াই লক্ষ টাকার বেশি, তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না।

 বিমা যোজনা-

আয়ুষ্মান ভারত কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাওয়ার পাশাপাশি নিখরচায় মিলবে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মান ভারত যোজনারই নতুন সংযোজন প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্যবিমা।

কারা এই সুবিধা পাবেন?

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ৭০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা এই বিমার সুবিধা পাবেন। এই স্বাস্থ্যবিমার ক্ষেত্রে কোনও ভেদাভেদও থাকবে না। সমাজের যে কোনও স্তরের প্রবীণ নাগরিকরাই এই বিমার সুবিধা পাবেন। যাদের পরিবার ইতিমধ্য়েই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান, সেই পরিবারের প্রবীণ নাগরিকরাও বছরে অতিরিক্ত ৫ লক্ষ টাকার টপ-আপ কভার পাবেন চিকিৎসার জন্য। বাকিরা পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।

অন্য বিমা থাকলে কী হবে? 

যে সকল সত্তরোর্ধ্ব প্রবীণ নাগরিকরা কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য বিমা (CGHS), এক্স-সার্ভিসমেন কন্ট্রিবিউটারি হেলথ স্কিম (ECHS), আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-র মতো সরকারি বিমা পরিষেবার সুবিধা পান, তারা আয়ুষ্মান ভারত বা বর্তমানে থাকা বিমার মধ্য়ে যে কোনও একটি বিমা প্রকল্প বেছে নিতে পারবেন।

যাদের প্রাইভেট স্বাস্থ্যবিমা বা এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স স্কিম (ESI) রয়েছে, তারা আলাদাভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাবেন।

কী কী সুবিধা পাওয়া যায় এই বিমায়?

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনায়-

  • মেডিক্যাল পরীক্ষা, চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ।
  • হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিন দিন অবধি চিকিৎসা ও সেবা-শুশ্রষার খরচ।
  • হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ ও চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য জিনিসের খরচ।
  • নন-ইনটেনসিভ ও ইনটেনসিভ কেয়ার (ICU) সার্ভিস।
  • ডায়গনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার খরচ।
  • মেডিক্যাল ইমপ্ল্যান্ট।
  • হাসপাতালের বেড ভাড়া ও খাবারের খরচ।
  • হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১৫ দিন অবধি চিকিৎসা ও সেবার খরচ।

Follow Us