AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur case: কী বললেন মুখ্যমন্ত্রী? সাক্ষাতের পর নির্যাতিতার বাবা মুখ খুললেন TV9 বাংলায়

Baruipur Victim's Family Meets CM: পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এই নিয়ে নির্যাতিতার বাবা বলেন, "পুলিশ-প্রশাসন যথেষ্ট সাহায্য করেছে। সারাদিন ছিল। কেউ হয়তো অনেককিছু বলতে পারে। ভালো সাহায্য় করেছে। প্রশাসনের উপর যথেষ্ট ভরসা আছে। আমার সূর্যপুর বাজারে আউটপোস্টের দাবি জানিয়েছি। উনি শুনেছেন। দাদাকে যেটা যেটা বলেছি, উনি না করেননি। যার জন্য আমরা বেশি খুশি হয়েছি। দাদার উপর আস্থা রেখেছি। পুলিশ-প্রশাসনের উপর ভরসা রয়েছে।"

Baruipur case: কী বললেন মুখ্যমন্ত্রী? সাক্ষাতের পর নির্যাতিতার বাবা মুখ খুললেন TV9 বাংলায়
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী বললেন নির্যাতিতার বাবা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 07, 2026 | 8:46 PM
Share

বারুইপুর: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠার পরই কঠোর পদক্ষেপের কথা জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। ফোন করেছিলেন নির্যাতিতার বাবাকে। আর মঙ্গলবার বারুইপুর এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। সেই সাক্ষাতের পর শুভেন্দুর জানান, নির্যাতিতার পরিবার তাঁর উপর আস্থা রেখেছেন। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন নির্যাতিতার বাবা ও কাকা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে, টিভি৯ বাংলাকে জানালেন তাঁরা।

কী বললেন নির্যাতিতার বাবা?

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর টিভি৯ বাংলাকে নির্যাতিতার বাবা বলেন, “দাদার কাছে যে আশা নিয়ে গিয়েছিলাম, দাদা বলেছেন, তোমাদের আশা পূরণ হয়ে যাবে। যে দোষী সে শাস্তি পাক, এটুকুই দাবি নিয়ে আমরা গিয়েছিলাম। দাদা বললেন, ‘তুমি শুধু দেখতে থাকো, আমি কী করতে পারি।’ তাতেই আমরা খুশি হয়ে গিয়েছি। আমরা সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছি। দাদার উপর ভরসা রয়েছে। পুলিশ, প্রশাসনের উপর ভরসা রয়েছে।”

পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এই নিয়ে নির্যাতিতার বাবা বলেন, “পুলিশ-প্রশাসন যথেষ্ট সাহায্য করেছে। সারাদিন ছিল। কেউ হয়তো অনেককিছু বলতে পারে। ভালো সাহায্য় করেছে। প্রশাসনের উপর যথেষ্ট ভরসা আছে। আমার সূর্যপুর বাজারে আউটপোস্টের দাবি জানিয়েছি। উনি শুনেছেন। দাদাকে যেটা যেটা বলেছি, উনি না করেননি। যার জন্য আমরা বেশি খুশি হয়েছি। দাদার উপর আস্থা রেখেছি। পুলিশ-প্রশাসনের উপর ভরসা রয়েছে।”

কী বললেন নির্যাতিতার কাকা?

এদিন মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠকে ছিলেন নির্যাতিতার কাকা। টিভি৯ বাংলাকে তিনি বলেন, “দোষীরা কঠোর থেকে কঠোরতম সাজা পাবেন। আমরা বলার আগেই এই কথা বলেন মুখ্যমন্ত্রী। আমাদের পরিবারের কাছ থেকে জানতে চেয়েছিলেন, অন্য কোনও দাবি আছে কি না। আমরা বলেছি, আমাদের একটাই দাবি, বাংলার আর কোনও মায়ের কোনও যেন এভাবে খালি না হয়। এই ব্যবস্থা আপনাকে করতে হবে। আর বলেছি, সূর্যপুর যেহেতু একটা বড় বাজার, এখানে পুলিশের একটা আউটপোস্ট করতে হবে। সরকারি সিসিটিভি ক্যামেরা যেগুলো রয়েছে, তার বেশিরভাগই অকেজো হয়ে গিয়েছে। সেগুলো সারিয়ে ঠিক করতে হবে।” তিনি আরও জানান, “পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে কি না, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। আমাদের বলা হয়েছে, তদন্ত করা হচ্ছে। পুলিশের কোনও গাফিলতি থাকলে শাস্তি দেওয়া হবে।” প্রসঙ্গত, নির্যাতিতার পরিবারের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু বলেছিলেন, “নির্যাতিতার পরিবার আমার উপর আস্থা রেখেছে, এটাই আমার প্রাপ্তি।”

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?