AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘সাহসী এবং শক্তিশালী হও’, ইংরাজিতে কবিতা লিখে কী বার্তা দিলেন মমতা?

Mamata Banerjee 'Brave' poem: বিধানসভা ভোটে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি এখন মুক্ত বিহঙ্গ। একইসঙ্গে দলের নেতা-কর্মীদের বার্তা দিয়ে বলেছিলেন, "আমরা ফিরে আসবই।" বিধানসভার এই ফলাফল নিয়ে বিজেপিকে নিশানা করেছেন তিনি।

Mamata Banerjee: 'সাহসী এবং শক্তিশালী হও', ইংরাজিতে কবিতা লিখে কী বার্তা দিলেন মমতা?
ইংরাজি কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 12, 2026 | 9:30 PM
Share

কলকাতা: গত ১৫ বছর রাজ্যের প্রশাসনিক প্রধান ছিলেন। শত ব্যস্ততার মাঝেও সময় পেলেই কলম ধরেছেন। শতাধিক বই রয়েছে তাঁর। নিজেই একাধিকবার জানিয়েছেন, বই থেকে পাওয়া রয়্যালটিতে তাঁর চলে যায়। এখন আর রাজ্যের দায়িত্ব তাঁর কাঁধে নেই। ভোটে তৃণমূলের ভরাডুবির এক সপ্তাহ পর ফের কলম ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরাজি একটি কবিতা লিখলেন তিনি।

কবিতায় কী লিখলেন মমতা?

তৃণমূল সুপ্রিমো মমতার লেখা ইংরাজি কবিতার শিরোনাম ‘Brave’ অর্থাৎ সাহসী। ১৯ লাইনের কবিতা। তার ছত্রে ছত্রে সাহসিকতা, বিশ্বাস রাখার কথা বলেছেন। সেই কবিতায় মমতা বার্তা দিয়েছেন, ‘সাহসী এবং শক্তিশালী হও, যদি তুমি সর্বদা আত্মবিশ্বাসী হও, তাহলে কেউ তোমায় ছুঁতে পারবে না।’ এই কবিতায় তিনি আরও বার্তা দিয়েছেন, ‘নিজের ভালো কাজের প্রতি আত্মবিশ্বাসী হও, শয়তানরা থাকবে না।’

রাজনীতির কারবারিরা বলছেন, ভোটে তৃণমূলের ভরাডুবির পর কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতেই এই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সাহসী ও আত্মবিশ্বাসী হতে বলছেন।

বিধানসভা ভোটে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি এখন মুক্ত বিহঙ্গ। একইসঙ্গে দলের নেতা-কর্মীদের বার্তা দিয়ে বলেছিলেন, “আমরা ফিরে আসবই।” বিধানসভার এই ফলাফল নিয়ে বিজেপিকে নিশানা করেছেন তিনি। ফল প্রকাশের পরই তিনি দাবি করেন, অন্তত আরও ১০০টা আসনে তাঁরা জিতেছেন। কিন্তু, বিজেপি ও নির্বাচন কমিশন গা-জোয়ারি করে হারিয়েছে বলে তিনি অভিযোগ করেন। আবার নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলছে তৃণমূল। এই পরিস্থিতিতে দলের কর্মী-সমর্থকদের ‘সাহসী’ হওয়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।

Follow Us