AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Behala: চার বছরের শিশুকে ‘যৌন হেনস্থা’, অভিযুক্ত পৌরকর্মীকে গাছে বেঁধে মার, মাথা মুড়িয়ে মুখে লেপে দেওয়া হল কালি

Behala: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেহালার ১২৩ নম্বর ওয়ার্ডের শিলপাড়ায় চার বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। যিনি অভিযুক্ত তিনি আবার পৌরসভার কর্মরত।

Behala: চার বছরের শিশুকে 'যৌন হেনস্থা', অভিযুক্ত পৌরকর্মীকে গাছে বেঁধে মার, মাথা মুড়িয়ে মুখে লেপে দেওয়া হল কালি
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 12, 2025 | 4:56 PM
Share

কলকাতা: বেহালায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। হাতেনাতে পাকড়াও পুরকর্মী। ধৃতকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের অভিযোগ। কামিয়ে দেওয়া হয় মাথা, মুখে লেপে দেওয়া হল কালি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেহালার ১২৩ নম্বর ওয়ার্ডের শিলপাড়ায় চার বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। যিনি অভিযুক্ত তিনি আবার পৌরসভার কর্মরত। জানা যাচ্ছে, ওই শিশুটি বাড়ির সামনেই খেলছিল। তখন তাকে কোলে তুলে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারাই তাঁকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেন। তারপরই চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হয়ে যায়।

পৌরকর্মীকে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয়। তারপর তাঁর চুল কামিয়ে দেওয়া হয়। মুখে কালি লাগানো হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার পুলিশ। তখনও পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পুলিশ তাঁদের বুঝিয়ে এলাকা থেকে অভিযুক্তকে নিয়ে যায়।

Follow Us