Kunal on Koel: ‘দিদিমণি এই সমস্ত জিনিসপত্রকে নিয়েছিলেন কেন?’, কোয়েলকে তীব্র কটাক্ষ কুণালের

Kunal Ghosh News: এমনকী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে হাত দিয়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে।' এরপর যে দিন তৃণমূল কোয়েলকে রাজ্যসভায় প্রার্থী করে পাঠাল, সেই সময় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। কিন্তু পালা-বদলের পরই সম্পর্কে ধরল চিড়। ইস্তফা দিলেন কোয়েল। এখন তিনি বিজেপি প্রার্থী।

Kunal on Koel: দিদিমণি এই সমস্ত জিনিসপত্রকে নিয়েছিলেন কেন?, কোয়েলকে তীব্র কটাক্ষ কুণালের
কোয়েলকে আক্রমণ কুণালেরImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 04, 2026 | 3:02 PM

কলকাতা: ‘কেন নিয়েছিলেন এদের?’ কোয়েল মল্লিক ইস্যু ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সঙ্গে কোয়েল মল্লিক ও তাঁর বাবা রঞ্জিত মল্লিককেও কটাক্ষ করতে ছাড়লেন তিনি। এখানে উল্লেখ্য, আগামী রাজ্যসভায় বিজেপির (BJP) মনোনীত প্রার্থী হয়েছেন তিনি। সেই নিয়েই তীব্র কটাক্ষ শানালেন কুণাল।

তৃণমূল আমলে তারকাদের ভোটে প্রার্থী করা কিংবা তারকাদের নিয়ে ভোটের প্রচার নতুন কিছু ছিল না। প্রচুর কলাকুশলীকে দেখা যেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে। কিন্তু কোয়েল মল্লিককে সক্রিয় রাজনীতিতে কোনও দিনই দেখা যায়নি। রঞ্জিৎ মল্লিক মমতার সভায় ছিলেন। এমনকী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে হাত দিয়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে।’ এরপর যে দিন তৃণমূল কোয়েলকে রাজ্যসভায় প্রার্থী করে পাঠাল, সেই সময় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। কিন্তু পালা-বদলের পরই সম্পর্কে ধরল চিড়। ইস্তফা দিলেন কোয়েল। এখন তিনি বিজেপি প্রার্থী।

এই নিয়ে একেবারে কোয়েল ও তাঁর বাবা রঞ্জিত মল্লিককে এক হাত নেন কুণাল। বলেন, “রঞ্জিতবাবু বা কোয়েল মল্লিক নিজেদের সম্মানের প্রতি সুবিচার করলেন না। “কোয়লকে রাজনীতিতে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রঞ্জিত মল্লিককে কলকাতার শেরিফ করেছিলেন। যখন মমতা মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তৃণমূলের MP হতে খুব ভালো লাগছিল, এখন উনি মুখ্যমন্ত্রী নেই সঙ্গে-সঙ্গে বিজেপি যেতে হল। তখনই তো প্রশ্ন ওঠে দিদিমণি এই সমস্ত জিনিসপত্রকে নিয়েছিলেন কেন?”

Loading...
Unable to load recommendations.
Follow Us