AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beleghata: মেয়ের বিয়ে দিয়েছেন বছরও ঘোরেনি…এরই মধ্যে সরস্বতী পুজোর রাতেই কিনা মেয়ে…শ্বশুরবাড়ি থেকে ফোন আসতেই বাজ ভেঙে পড়ল বাবার মাথায়

Beleghata: মৃতার পরিবারের দাবি, সাত মাস আগে বেলেঘাটার বাসিন্দা দিবাকর ধরের সঙ্গে বিয়ে হয় তুলিকার। অভিযোগ, বিয়ের পর থেকে মাঝে মাঝেই স্ত্রীর কাছে টাকা চেয়ে অত্যাচার শুরু করেন দিবাকর। মাঝেমধ্যে বাড়িতে এসে বলেছিলেন তুলিকা।

Beleghata: মেয়ের বিয়ে দিয়েছেন বছরও ঘোরেনি...এরই মধ্যে সরস্বতী পুজোর রাতেই কিনা মেয়ে...শ্বশুরবাড়ি থেকে ফোন আসতেই বাজ ভেঙে পড়ল বাবার মাথায়
ডান দিকে নিহত গৃহবধূImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 04, 2025 | 12:59 PM
Share

কলকাতা: মাত্র মাস সাতেক হয়েছে বিয়ের। এরই মধ্যে হঠাৎ করে সরস্বতী পুজোর সকালে বাড়িতে আসে ফোন! এক মুহূর্তে গোটা পরিবারে যেন অন্ধকার নেমে আসে। শ্বশুরবাড়ি থেকে জানানো হয়, ‘মেয়ের মৃত্যু হয়েছে…’ হঠাৎ করেই কীভাবে মেয়ের মৃত্যু, তা ভাবতেও পারছিলেন না মেয়ের বাড়ির লোক। মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন, খাটের ওপরে পড়ে রয়েছে মেয়ের শরীর। গলায় ওড়নার ফাঁস। বেলেঘাটার মিঞা বাগানে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। পরিবারের অভিযোগ শ্বাসরোধ করে খুন করা হয়েছে। খুন নাকি আত্মঘাতী হয়েছেন গৃহবধূ! তদন্তে বেলেঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তুলিকা ধর।

মৃতার পরিবারের দাবি, সাত মাস আগে বেলেঘাটার বাসিন্দা দিবাকর ধরের সঙ্গে বিয়ে হয় তুলিকার। অভিযোগ, বিয়ের পর থেকে মাঝে মাঝেই স্ত্রীর কাছে টাকা চেয়ে অত্যাচার শুরু করেন দিবাকর। মাঝেমধ্যে বাড়িতে এসে বলেছিলেন তুলিকা। কিন্তু নতুন বিয়েতে প্রথমে সমস্যা হয় বলে বুঝিয়ে আবার ফেরত পাঠিয়ে দিয়েছিলেন বাপের বাড়ির সদস্যরা। কখনও আর তাই অশান্তির কথা জানাননি তুলিকা। আর সমস্যা সেখানেই। অভিযোগ, শ্বশুরবাড়িতে বাড়তে থাকে অত্যাচার। এরই মধ্যে দিবাকর বিবাহ বহির্ভূত একটি সম্পর্কেও জড়িয়ে পড়েন বলে দাবি পরিবারের। তাতে তুলিকা বাধা দেওয়ায় আরও অশান্তি বাড়ে।

এরপরই সরস্বতী পুজোর রাতে আসে ফোন। তুলিকার পরিবারের দাবি, সোমবার রাতে দিবাকরের বাড়ির লোক ফোন করে জানান তুলিকা আত্মহত্যা করেছেন।পরিবারের দাবি, তাঁরা পৌঁছে দেখতে পান গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাটে শোয়ানো তুলিকার নিথর দেহ। ইতিমধ্যেই দিবাকর ধরকে আটক করেছে বেলেঘাটা থানার পুলিশ।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...