AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও, বছর শেষে বঙ্গের সঙ্গী শীত

পুরুলিয়া ,বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ,পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবারও শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও, বছর শেষে বঙ্গের সঙ্গী শীত
ফাইল চিত্র।
| Updated on: Dec 23, 2020 | 9:29 AM
Share

কলকাতা: সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও ঠান্ডার (Winter) দাপট বহাল থাকবে বুধবার। জাঁকিয়ে শীত, শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বড়দিন, এমনকী ইংরেজি বছরের শেষটাও শীতের চাদর গায়ে জড়িয়েই কাটাতে হবে বঙ্গবাসীকে। এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। মঙ্গলবার যা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে। রাতের দিকে তাপমাত্রা সামান্য বাড়ারও সম্ভাবনা রয়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। আগামী দু’দিন এরকমই পরিস্থিতি থাকবে। বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যদিও এর প্রভাব এ রাজ্যে তেমন কিছু পড়বে না। বরং চাগিয়ে খেলবে উত্তুরে হাওয়া।

আরও পড়ুন: হোটেলের বিছানায় শোওয়ানো যুবতীর নগ্ন রক্তাক্ত দেহ, বেপাত্তা ‘স্বামী’

পুরুলিয়া,বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ,পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবারও শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়াতে নতুন করে তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত নেই। সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য ১৫ ডিগ্রির নিচেই থাকবে। অর্থাৎ শীতের শিরশিরানি থাকছেই।

আরও পড়ুন: ব্রাত্য অধিকারীরা! কাঁথিতে ‘অধিকার’ অটুট রাখতে পাল্টা সভা তৃণমূলের

বিহার, উত্তর প্রদেশে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কনকনে হাওয়ায় কাবু সে রাজ্যের মানুষ। দিল্লি, পঞ্জাব, হরিয়ানায় কুয়াশার দাপট বর্তমান। সর্বনিম্ন তাপমাত্রা আরও দু’ থেকে তিন ডিগ্রি নামতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

Follow Us
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?