AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘এরা হাইকোর্টকে কিনে নিয়েছে’, মমতার মন্তব্যে মামলার আর্জি নিয়ে হাইকোর্টে বিকাশ

Calcutta High Court: মমতার মন্তব্য আদালত অবমাননার সমান বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিকাশ ভট্টাচার্য। তিনি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করার আর্জি জানিয়েছেন। প্রধান বিচারপতি এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Mamata Banerjee: 'এরা হাইকোর্টকে কিনে নিয়েছে', মমতার মন্তব্যে মামলার আর্জি নিয়ে হাইকোর্টে বিকাশ
মমতার মন্তব্য়ের বিরুদ্ধে আদালতে বিকাশImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 25, 2024 | 1:50 PM
Share

কলকাতা: কৌস্তভ বাগচির পর এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ আদালতের। স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ বাতিল হওয়ার পর আদালত তথা বিচার ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা থেকেই বিতর্কের সূত্রপাত। বুধবারই এ বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে চিঠি দেন আইনজীবী কৌস্তভ বাগচি। এবার আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন আর এক বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

সোমবার এসএসসি-র নিয়োগ সংক্রান্ত মামলায় ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে। এরপরই জনসভায় হাইকোর্ট নিয়ে মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিতে কার্যত বিচার ব্যবস্থাকে আক্রমণ করেন তিনি। হাইকোর্টের রায়কে ‘বেআইনি’ বলে উল্লেখ করেন মমতা। আদালতকে বলেন ‘বিজেপির বিচারালয়’। এরপর বুধবার ফের হাইকোর্ট প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

বুধবার বর্ধমানের এক সভা থেকে মমতা বলেন, “এরা হাইকোর্ট কিনে নিয়েছে। সুপ্রিম কোর্টের কথা আমি বলছি। সেখানে বিচার হবে, এই আশায় আছি।”

এই মন্তব্য আদালত অবমাননার সমান বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিকাশ ভট্টাচার্য। তিনি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করার আর্জি জানিয়েছেন। প্রধান বিচারপতি এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ইমেইল মারফত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিজেপি নেতা কৌস্তভ বাগচি বলেছেন, “একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের আক্রমণ করে গোটা বিচার ব্যবস্থাকে অপমান করেছেন।” একই সঙ্গে তাঁর বক্তব্য প্রধান বিচারপতি যাতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেন।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়