Bengal Garbage Cleaning App: ‘ছবি তুলে জিও ট্যাগিং করে দিলেই ২ ঘণ্টাতেই সাফ আবর্জনা’, নতুন অ্যাপ আনছে বিজেপি সরকার

West Bengal BJP Government: একইসঙ্গে তৃণমূলে রাজ্যের অবস্থার কথা মনে করাতেও ভোলেননি। খোঁচা দিয়েই বলেন, “বাংলায় গত ১৫ বছর যা দেখে এসেছি তা আর হবে না।” এরপরই তাঁর সংযোজন, “এত সুন্দর কলকাতায় যেভাবে ময়লা পড়ে থাকে, ড্রেন পরিষ্কার হয় না তা নিয়েও নগরোন্নয়ন দফতরের সঙ্গে আমার মিটিং হয়েছে।”

Bengal Garbage Cleaning App: ‘ছবি তুলে জিও ট্যাগিং করে দিলেই ২ ঘণ্টাতেই সাফ আবর্জনা’, নতুন অ্যাপ আনছে বিজেপি সরকার
কী বলছেন অগ্নিমিত্রা? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 14, 2026 | 7:06 PM

কলকাতা: শহর পরিষ্কার করতে এবার নতুন উদ্যোগ বিজেপি সরকারের। নতুন অ্যাপ আনতে চলেছে রাজ্য। রাস্তায় যেখানে আবর্জন সেখান থেকে ছবি তুলে জিও ট্যাগিং করে সেই অ্যাপে দিলেই হবে। ১ থেকে ২ ঘণ্টার মধ্যে সেই আবর্জনা সাফ করে দেবে পুরসভা। জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

অগ্নিমিত্রার সাফ কথা, “জিও ট্যাগিং করা হবে। সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে ময়লা পড়ে থাকবে সেখান থেকে ছবি তুললেই হবে। ফোনের মধ্যে ওই অ্যাপ ডাউনলোড করে জিও ট্যাগিং করে আপনি পাঠিয়ে দেবেন। ১ থেকে ২ ঘণ্টার মধ্যে সেই ময়লা পরিষ্কার করা হবে।” 

একইসঙ্গে তৃণমূলে রাজ্যের অবস্থার কথা মনে করাতেও ভোলেননি। খোঁচা দিয়েই বলেন, “বাংলায় গত ১৫ বছর যা দেখে এসেছি তা আর হবে না।” এরপরই তাঁর সংযোজন, “এত সুন্দর কলকাতায় যেভাবে ময়লা পড়ে থাকে, ড্রেন পরিষ্কার হয় না তা নিয়েও নগরোন্নয়ন দফতরের সঙ্গে আমার মিটিং হয়েছে। কিন্তু দ্রুত এই অ্যাপ আনা হবে। যার হাত ধরে সাধারণ মানুষ জানিয়ে দিতে পারবে কোথায় ময়লা রয়েছে।” 

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই একের পর সংস্কারমুখী পদক্ষেপ নিয়ে চলেছে বিজেপি সরকার। তা নিয়েও বিস্তর চর্চা চলছে নাগরিক মহলে। চর্চা রাজনৈতিক আঙিনাতেও। তিলজলার পর গড়িয়া। রাজ্যে পালাবদল হতেই অ্যাকশন মোডে নতুন সরকার। গড়িয়া মিতালি সংঘের সামনে অবৈধ নির্মাণ ভাঙতে সক্রিয় হতে দেখা যায় কলকাতা পুরসভাকে। অভিযোগ, মাঠের জায়গা দখল করেই ২০২৩ সালে নির্মাণ করা হয় ক্লক টাওয়ার। ২০২৫ সালে হাইকোর্ট রায় দিয়ে জানিয়ে দেয়, অবৈধ নির্মাণ ভাঙতে। অবশেষে তা বাস্তবায়িত হল। 

Follow Us