AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Chaos in chhath ghat: ছটের ঘাট দখল নিয়ে ঝামেলা, কলার ধরে কনুই দিয়ে মার, তুমুল সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে, রইল ভিডিয়ো

Chatt Puja:ছোট পুজো উপলক্ষ্যে এদিন দুপুরে রতনবাবু ঘাট পরিদর্শন শেষে সর্বমঙ্গলা ঘাট পরিদর্শনে যান সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারি সব বেশ কিছু বিজেপি কর্মীরা। ছটের ঘাট কীভাবে সাজানো যায়, সেই সবটাই দেখতে গিয়েছিলেন তারা।

BJP Chaos in chhath ghat: ছটের ঘাট দখল নিয়ে ঝামেলা, কলার ধরে কনুই দিয়ে মার, তুমুল সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে, রইল ভিডিয়ো
ছট পুজো নিয়ে ঝামেলা Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 14, 2026 | 6:08 PM
Share

কলকাতা: ‘যাঁরা দলের পতাকা কলঙ্কিত করতে চাইছে,তাঁদের চিহ্নিত করে থানায় FIR করতে হবে’, এমনই বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বারেবারে দলের নেতারা নিচুতলার কর্মীদের সতর্ক করেছেন, যাতে দলের অন্দরে শৃঙ্খলতা বজায় থাকে। কিন্তু একাংশের কানে সে কথা যাচ্ছে? কারণ,  কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতেই বিজেপি কর্মীদের মধ্যে তুমুল বচসা, হাতাহাতি, রক্তারক্তি পরিস্থিতি দেখা গেল গঙ্গার ঘাটে। কাশীপুরে ছটের ঘাটেই আদি বিজেপি ও নব্য বিজেপির তুমুল দ্বন্দ্ব। শুধু দ্বন্দ্ব নয়, পুরো মারামারি। রীতিমতো রক্তাক্তি কাণ্ড।

ছোট পুজো উপলক্ষ্যে এদিন দুপুরে রতনবাবু ঘাট পরিদর্শন শেষে সর্বমঙ্গলা ঘাট পরিদর্শনে যান সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারি সব বেশ কিছু বিজেপি কর্মীরা। ছটের ঘাট কীভাবে সাজানো যায়, সেই সবটাই দেখতে গিয়েছিলেন তাঁরা। ঘাট কে দেখবে, তা নিয়ে ঝামেলা শুরু হয় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে। দুপক্ষই একে অপরকে তৃণমূল কর্মী বলতে শুরু করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষই নিজেদের আদি বিজেপি কর্মী বলে দাবি করতে থাকে।

এরপর মন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই আরও উত্তেজনা সৃষ্টি হয়। শুরু হয় হাতাহাতি। বেশ কয়েক জন আহত হন। মাথা ফেটে যায় একজনের। একটি ছবি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একজনের কলার ধরে রীতিমতো দু’তিনজন মিলে কনুই দিয়ে মারামারি। এক মহিলা কর্মী বলেন, “আমরা খাটি বিজেপি। ১০ বছর ধরে বিজেপি করছি।”

 

Follow Us