Ritesh Tiwari: ‘৩ কোটি টাকার অফারও দেওয়া হয়েছে’, ‘বোমা’ ফাটালেন বিজেপির রীতেশ

ঋতেশ তিওয়ারি বলেন, "আমার কেন্দ্রের একজন কাউন্সিলর আছেন, উনি তৃণমূলের। তবে কোন তৃণমূল বলতে পারব না। উনি নিজের ড্রাইভারকে দিয়ে ড্রপ বক্সে চিঠি ফেলিয়েছেন। আমার এক বন্ধুকে ফোন করে টাকা অফার করেছেন। ৭টা ফোন আমায় করেছেন।"

Ritesh Tiwari: ৩ কোটি টাকার অফারও দেওয়া হয়েছে, বোমা ফাটালেন বিজেপির রীতেশ
রীতেশ তিওয়ারিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 05, 2026 | 8:06 AM

কলকাতা: কালীপুজো ও দীপাবলি কাটার পরই হতে পারে পৌরভোট (Municipal Election)। তার প্রস্তুতি আগেভাগেই শুরু করে দিয়েছে বিজেপি (BJP)। ইতিমধ্যেই প্রার্থীর জন্য একটি ড্রপবক্স রেখেছিল পদ্মশিবির। তাদের দাবি, সেখানে প্রার্থী হতে চেয়ে প্রচুর আবেদন জমা পড়েছে। এমনকী এই ড্রপবক্সে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরও চিঠি দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। এমনকী, ৩ কোটি টাকার অফারও দেওয়া হয়েছে। তবে কে সেই তৃণমূল কাউন্সিলর? তাঁর নাম পরিচয় যদিও প্রকাশ্যে আনেননি তিনি।

রীতেশ তিওয়ারি বলেন, “আমার কেন্দ্রের একজন কাউন্সিলর আছেন, উনি তৃণমূলের। তবে কোন তৃণমূল বলতে পারব না। উনি নিজের ড্রাইভারকে দিয়ে ড্রপ বক্সে চিঠি ফেলিয়েছেন। আমার এক বন্ধুকে ফোন করে টাকা অফার করেছেন। ৭টা ফোন আমায় করেছেন।” তিনি আরও বলেন, “যাঁরা ক্ষমতার সঙ্গে রাজনীতি করেন, ক্ষমতার সঙ্গে টিকে থাকতে চান তাঁরা এই সব করবেই।” এরপরই বিধায়কের আশ্বাস, বিজেপির লোকজনই পৌরভোটে প্রার্থী হবেন। যুক্তি হিসাবে তিনি বলেছেন, এত বছর ধরে যাঁরা লুট করেছেন, তাঁদের কোনও ভাবেই প্রার্থী করা হবে না।

এ দিকে, পৌরভোটের প্রার্থী হতে চেয়ে কে তিন কোটি টাকা দিয়েছে তা রীতেশের কাছে জানতে চেয়েছেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রিতেশকে পরিচয় জানাতে বলেছেন তিনি। ঋতব্রত বলেন, “ওই এলাকার বেশ কয়েকজন কালীঘাট তৃণমূলের সঙ্গে আছেন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us