AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Speaker Rathindra Bose: পেশায় চার্টার্ড অ্যকাউন্ট্যান্ট রথীন্দ্র বসুকে স্পিকার করল বিজেপি

WB BJP Govt: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বসুকে অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর রথীন্দ্র বসু বলেন, "দল যে দায়িত্ব দিয়েছে, সেটাই ১০০ শতাংশ দিয়ে পালন করব।"

WB Speaker Rathindra Bose: পেশায় চার্টার্ড অ্যকাউন্ট্যান্ট রথীন্দ্র বসুকে স্পিকার করল বিজেপি
রথীন্দ্রনাথ বসুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 14, 2026 | 2:22 PM
Share

কলকাতা: এখনও পূর্ণ মন্ত্রিসভা গঠিত হয়নি। পাঁচজন মন্ত্রীকে নিয়েই কাজ শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরই বাকি মন্ত্রীদের নাম ঠিক হবে। তবে, বৃহস্পতিবারই বিধানসভার স্পিকার মনোনীত করল বিজেপি। এই পদ নিয়ে জল্পনা ছিলই। এবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসুকে বিধানসভার অধ্যক্ষ করা হল।

কী বললেন অধ্যক্ষ?

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বসুকে অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর রথীন্দ্র বসু বলেন, “দল যে দায়িত্ব দিয়েছে, সেটাই ১০০ শতাংশ দিয়ে পালন করব। মানুষ ভোট দিয়েছে, তারা যেভাবে চাইবে সেভাবেই চালানো হবে।”

কে এই রথীন্দ্র বসু?

২০২৬-এই প্রথমবার ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন রথীন্দ্র বসু। কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রর জন্ম কোচবিহারেই। কোচবিহারের বি টি অ্যান্ড ইভিনিং কলেজ স্নাতক হন তিনি। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তাঁর নিজের একটি ফার্ম আছে। জানা যায়, আরএসএসের সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে আসেন সক্রিয় রাজনীতিতে।

তৃণমূল সরকারের আমলে ১৫ বছর ধরে বিধানসভার অধ্যক্ষ ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। এবার নবগঠিত বিজেপি সরকার স্পিকার পদের জন্য গুরুত্ব দিল উত্তরবঙ্গকে।

Follow Us