West Bengal News: সোমবার বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ
West Bengal News Update: শহরতলি থেকে জেলা, যোগ উৎসবে বাংলা। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্রই চলছে যোগাসন। রাজ্য় মন্ত্রিসভার সদস্য থেকে সরকারি কর্তা, সিংহভাগই এসে পড়েছেন সাতসকালেই। অন্যদিকে সাধারণ মানুষের ভিড়েও ঠাসা রেড রোর্ড।

কলকাতা: আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্ব যোগে বাংলা। রেড রোডের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাড়ে ৬টা নাগাদ তিনি রেড রোডে এসে পৌঁছান। আছেন রাজ্যপাল আর এন রবি, আছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার যোগ দিবস উপলক্ষে গোটা দেশেই আয়ূষ মন্ত্রকের তরফে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে।
LIVE NEWS & UPDATES
-
Arup Biswas: তৃণমূলের শোকজের জবাব দিয়ে ৩ পাতার চিঠি অরূপের
- তৃণমূলের টাকা ফ্রিজ করার জন্য ব্যাঙ্কে চিঠি দিয়েছিলেন তিনি। সেই চিঠির প্রেক্ষিতে ব্যবস্থাও নেয় ব্যাঙ্ক।
- এরপরই তাঁকে শোকজ করে ঘাসফুল শিবির। সেই শোকজের এবার জবাব দিলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস।
- কড়া জবাব দিয়ে তিন পাতার চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে একাধিক বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। অরূপের চিঠিতে আরও বিড়ম্বনায় পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।
বিস্তারিত পড়ুন: কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চিঠি দিয়েছিলেন? শোকজের জবাব দিয়ে বিস্ফোরক অরূপ
-
West Bengal Budget: বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করবেন স্বপন দাশগুপ্ত, কোন কোন ক্ষেত্রে জোর দেওয়া হবে?
- বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট। আগামিকাল (সোমবার) বিধানসভায় চলতি আর্থিক বছরের বাকি আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
- অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ। নতুন সরকারের আর্থিক রূপরেখার ইঙ্গিত মিলতে পারে বাজেটে।
- প্রথমবার বাজেট পেশের আগে স্বপন দাশগুপ্ত বার্তা দিয়েছেন, “যতটাই করতে পারি, এই বাজেটে করব। আর সামনের দিনে কী করতে চাইছি, সেটা আমরা বিস্তারিতভাবে উল্লেখ করব।”
বিস্তারিত পড়ুন: বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে কী কী থাকতে পারে? কোথায় চ্যালেঞ্জ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর?
-
-
Weather Update: জেলায় জেলায় রেড অ্যালার্ট
- অল্প সময়েই বেশি বৃষ্টি, ডুবল কলকাতা। আগামী ৪-৫ দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।
- সোমবারের পর সাময়িকভাবে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
- সোমবার সকাল পর্যন্ত উত্তরের তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং ও সিকিমে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।
- আগামী শুক্রবার থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার ফের উত্তরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা।
-
TMC: দেড় মাস ধরে নিখোঁজ TMC নেতাকে বার করে ‘গণপটুনি’
দেড় মাস পর উদ্ধার! ‘নিখোঁজ’ তৃণমূল নেতাকে পাম্প হাউস থেকে টেনে বের করে গণপিটুনি জনতার। ভোট পরবর্তী হিংসার অভিযোগে গত দেড় মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি। অবশেষে রবিবার ক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়লেন কোচবিহার জেলার বক্সিরহাটের সেই অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর সন্ধান মেলা মাত্রই শুরু হয় গণরোষ। উত্তেজিত জনতা তাঁকে টেনে-হিঁচড়ে বের করে গণধোলাই দেয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি -২ গ্রাম পঞ্চায়েতের বাকলা এলাকায়।
-
Mahua-Kakali Clash: ফের মহুয়া-কাকলি তরজা
- একসময় লোকসভায় অনেক ইস্যুতেই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করেছেন। একসময়ের সহযোদ্ধা কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar), সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদদের এখন কথায় কথায় খোঁচা দিতে ছাড়ছেন না মহুয়া মৈত্র (Mahua Moitra)।
- ২০ জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ যে দলে মিশে গিয়েছেন, সেই এনসিপিআই (NCPI)-এর ফেসবুক পেজ শেয়ার করে ওই সাংসদদের কটাক্ষ করলেন মহুয়া। জবাব দিতে পিছপা হচ্ছেন না বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও।
-
-
Bus Accident: সরকারি বাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫
- সরকারি বাসের সঙ্গে ট্রেলারের ধাক্কা। ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কের উপর ঘটানাটি ঘটে। মৃত ৫। ঘটনায় আহত অন্তত ৩০। এক শিশু সহ বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
- দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসটি শিলিগুড়ির দিক থেকে আসছিল। অপরদিকে ময়নাগুড়ি উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কে একটি ট্রেলার দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি বাসটি ট্রেলারটিকে পাশ কাটিয়ে আগে বেরিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
- ঘটনায় তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও পরিবহন দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণকে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। শুভেন্দু অধিকারী এক্স মাধ্যমে ঘোষণা করেছেন, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহত যাত্রীদের ১ লক্ষ টাকা ও অন্যান্য আহত যাত্রীদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
-
ভারী বৃষ্টিতে মৃত্যু হল একজনের
বজ্রাঘাতে মৃত্যু হল পান্ডুয়া থানার সিভিক ভলেন্টিয়র বাপ্পা মুখোপাধ্য়ায় (৪০)। সোমবার সকালে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে তাঁর উপর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছিল পান্ডুয়া এলাকায়। সিমলাগড়-তালবোনা এলাকার বাসিন্দা বাপ্পা সকালের দিকে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান। সেই সময় আচমকা বাজ পড়ে তাঁর উপর। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাজের আঘাতে একটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে।
-
শহরের কী পরিস্থিতি দেখুন ভিডিয়োতে
-
জলমগ্ন শহর
রবিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি কলকাতায়। দক্ষিণবঙ্গে ইতিমধ্যে জারি হয়েছে সতর্কতা। তুমুল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা। বেহালা, সুখিয়া স্ট্রিট, ঠনঠনিয়া কালী বাড়ি রাস্তায় পুরো জল।
বিস্তারিত পড়ুন: Heavy Rain Forecast: ভর দুপুরেই মুখ কালো করে ফেলল আকাশ, বৃষ্টি কি এবার আর কমবে না?
-
‘ক্ষমতায় থেকে পার্টি করার সুবিধা ছিল…’, মমতার সঙ্গ ছাড়লেন মোশারফ
ইটাহার: ফের ঘর ভাঙল তৃণমূলের (TMC)। প্রাক্তন শাসকদলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক (MLA) মোশারফ হোসেন। বিধানসভার অধিবেশন চলাকালীন নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তাঁর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। এরপরই জেলা তথা রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বিস্তারিত পড়ুন: ‘ক্ষমতায় থেকে পার্টি করার সুবিধা ছিল…’, মমতার সঙ্গ ছাড়লেন মোশারফ
-
আরও চাপে সুমিত রায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে নয়া মামলা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা দেওয়ার অভিযোগ। নয়া মামলায় অভিযুক্ত সুজয় হাজরা সহ আরও এক ব্যক্তি। টাকা দিয়ে চাকরি পাননি, অভিযোগ যুবকের।
-
মমতা-অভিষেকের সঙ্গে তুমুল তরজা কল্যাণের, কেন?
আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) উপর কি আস্থা রাখতে পারছে না তৃণমূল (TMC) নেতৃত্ব? এই নিয়ে প্রশ্ন উঠছে। কারণ সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বের সঙ্গে কল্যাণের দ্বন্দ্ব যেন থামছেই না। সূত্রের খবর, বিভিন্ন মামলায় কল্যাণের বদলে অন্য আইনজীবী (Advocate) নিয়োগ করতে চাইছে তৃণমূল। আর তা নিয়েই ঘোরতর আপত্তি জানান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ (TMC MP)
বিস্তারিত পড়ুন: Kalyan and Mamta-Abhishek: মমতা-অভিষেকের সঙ্গে তুমুল তরজা কল্যাণের, কেন?
-
TMC Fund: আইনি পথে হাঁটছে কালীঘাট তৃণমূল
তৃণমূলের ফান্ড নিয়ে টানাটানি এই মুহূর্তে চরমে। ইতিমধ্যেই তৃণমূলের তিনটি অ্যাকাউন্টের ৪৪০ কোটি টাকা ফ্রিজ হয়ে গিয়েছে। গত ১২ জুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। যদিও অরূপের হাবভাব বুঝে তার আগেই ৫ জুন তাঁকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করেছে তৃণমূল। ইতিমধ্যেই তাঁকে সে কারণে শোকজ করা হয়েছে।
বিস্তারিত পড়ুন: শেষ ‘পুঁজি’ বাঁচাতে এবার আইনি পথে হাঁটতে চলেছে কালীঘাটের তৃণমূল! -
সাদা কোটেই যোগাসন! ক্যানিং হাসপাতালে ডাক্তার-নার্সদের অভিনব চমক
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক অভিনব ছবির সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল।হাসপাতালের ভিতরেই ডাক্তার এবং নার্সদের সঙ্গে নিয়ে যোগাভ্যাসে মেতে উঠলেন হাসপাতাল সুপার পার্থসারথি কয়াল। সাদা কোট ও নার্সিং ইউনিফর্ম পরেই এদিন চিকিৎসা কর্মীরা প্রাণায়াম ও বিভিন্ন আসন করেন।
-
বাংলার পুণ্যভূমিতে যোগ দিবস পালন বড় প্রাপ্তি: মোদী
রেড রোড থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বাংলার পুণ্যভূমিতে যোগ দিবস পালন বড় প্রাপ্তি। কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে দিনটিকে স্বাগত জানিয়েছেন। যোগে কোনও বয়সের সীমা থাকে না। যোগ দিবস তুলে ধরেছে দেশে ঐক্যের ছবি। যোগ মানব জীবনের চেতনার প্রকাশ। সবাইকে জুড়ে দিয়েছে যোগ দিবস। একটা গোটা দেশ এক হয়েছে। ২১ জুন বিশ্বের অন্যতম উৎসবের রূপ নিয়েছে।”
-
স্বামী বিবেকানন্দকে স্মরণ মুখ্যমন্ত্রীর
রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “১৮৯৩ সালে স্বামী বিবেকানন্দ এই যোগের সম্পর্কে বলেছিলেন কী বলেছিলেন আপনাদের জানা। যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, যোগের মধ্যে মন ও শরীরের বিকাশের কথা উনি অনেক আগে বলে গিয়েছেন। এই যোগ বাংলার পুরনো সংস্কৃতি। বেদ, উপনিষদ, গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি।”
-
জেলায় জেলায় চলছে যোগ দিবস
মালদহের সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামেও চলছে যোগ দিবসের অনুষ্ঠান। শুধুই যোগ নয়, যোগের সঙ্গে গৌড়বঙ্গের শিল্প সংস্কৃতি মিলেমিশে একাকার। এই অঞ্চলের সুপ্রাচীন মুখা নাচ হাজির। হাজির গম্ভীরা। এছাড়াও হাজির মালদহের বিশেষ ঢাকি দল। সব মিলিয়ে জমজমাট যোগা দিবস।
-
যোগ উৎসবে বাংলা
শহরতলি থেকে জেলা, যোগ উৎসবে বাংলা। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্রই চলছে যোগাসন। রাজ্য় মন্ত্রিসভার সদস্য থেকে সরকারি কর্তা, সিংহভাগই এসে পড়েছেন সাতসকালেই। অন্যদিকে সাধারণ মানুষের ভিড়েও ঠাসা রেড রোর্ড।
Published On - Jun 21,2026 6:42 AM
